ঢাকা ০১:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
পশ্চিমবঙ্গের পান্ডুয়া মাঠে গরু নিয়ে গিয়ে বজ্রপাতে ১ জন নিহত! মুম্বইয়ের ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি, ২ জন নিহত শিল্প বর্জ্যের বিষাক্ত দূষণে বিপর্যস্ত বসুন্দিয়া ও আশপাশের জনজীবন মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

রায়গঞ্জে বিএডিসির সার ডিলার রফিকুলের সার বিক্রয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:৪২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ১০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের রায়গঞ্জে ঘুড়কা বাজারে মেসার্স রাকিব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বিএডিসি ডিলার রফিকুল ইসলাম খানের বিরুদ্ধে সার বিক্রয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কৃষকের নিকট সার বিক্রয়ের কথা থাকলেও বিক্রয় করেন দোকানদারদের কাছে। সিন্ডিকেট ব্যবসা করে কামিয়েছেন কোটি টাকা। সার সিন্ডিকেটের দায়ে কয়েক বছর আগে তার দোকান সিলগালা করা হয়েছিল এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/16/বিনা-নোটিশে-ব্যবসা-প্রতি/

তথ্য সূত্রে আরও জানা যায়, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নাম্বারে দুটি ঠিকানা ব্যবহার করে ডিলারের লাইসেন্স পেয়েছেন। একটি পূর্ব ফরিদপুর, সাহেবগঞ্জ, নলকা ইউনিয়ের ঠিকানা এবং আরেকটিতে তিনি গ্রাম ও ইউনিয়ন ঘুড়কার ব্যবহার করেছেন। গত ৩ ডিসেম্বর সরকারের সংশ্লিষ্ট উপজেলা বিভাগের ছক অনুযায়ী যে তথ্য প্রেরণ করেছেন সেখানে তথ্যের এই সকল গড়মিল ধরা পড়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/16/জেলা-সাংগঠনিক-বৈঠকে-জামা/

মজার বিষয় হল শুধু জাতীয় পরিচয়পত্রের নয় গুদামঘরের তথ্যও মিথ্যা। সেখানে তিনি উল্লেখ করেছেন ১ নং গুদামঘরের দৈর্ঘ্য ৩১ ফুট এবং প্রস্থ ১৫ ফুট। ২ নং গুদামের বর্ণানায়ও ৩১ ও ১৫ ফুট উল্লেখ করেছেন এবং ৩ নং গুদামের দৈর্ঘ্য ১৬ ফুট ও প্রস্থ ৯ ফুট লিখেছেন। তিনটি গুদামের যে তথ্য দিয়েছেন সেখানে সারের ধারণ ক্ষমতা লেখা হয়েছে ১৬০ মেট্রিকটন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/16/রাষ্ট্রবিরোধী-কর্মকাণ্ড/

কিন্তু ঘুড়কা বাজারে রফিকুল ইসলাম খানের নামে এই আয়তনের পৃথক পৃথক কোন গুদাম পাওয়া যায়নি। অর্থাৎ রফিকুল ইসলাম তার স্থানীয় ঠিকানার সঠিক তথ্য গোপন করে ভুয়া ও মিথ্যা তথ্য দিয়ে ঘুড়কায় অবৈধভাবে সারের ব্যবসা পরিচালনা করছেন। যা সরকারের সাথে ডিলার বিধিমালার প্রতারণা ও লাইসেন্স বাতিল যোগ্য অপরাধ।

এ বিষয়ে রফিকুল ইসলামের মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

রায়গঞ্জে বিএডিসির সার ডিলার রফিকুলের সার বিক্রয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ

আপডেট সময় : ০৩:৪২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬