বিশ্বকাপে ব্রাজিলের আরও দুই ম্যাচে নেই নেইমার
- আপডেট সময় : ০৩:১৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
ব্রাজিল সমর্থকদের জন্য দুঃসংবাদ। চোটের কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচ মিস করা তারকা ফুটবলার নেইমার জুনিয়র গ্রুপ পর্বের আরও দুটি ম্যাচেও খেলতে পারবেন না বলে জানা গেছে। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড গত ১৭ মে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে খেলতে গিয়ে পায়ের পেশিতে চোট পান। পরে ২৭ মে ব্রাজিল জাতীয় দলের ক্যাম্পে যোগ দিলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরতে পারেননি।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/14/১৮-বছরেই-ব্রাজিলকে-মুগ্ধ/
ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের পরবর্তী দুই ম্যাচ—২০ জুন হাইতি এবং ২৫ জুন স্কটল্যান্ডের বিপক্ষেও মাঠে নামতে পারবেন না নেইমার। ফলে গ্রুপ পর্বের বাকি অংশও তাকে দর্শক হয়েই কাটাতে হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে অবস্থানরত নেইমারের নতুন করে মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। তবে সেই পরীক্ষার ফলাফল এখনো প্রকাশ করেনি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন, সিবিএফ।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/13/ক্রিকেটার-নাঈম-হাসানকে-ম/
https://www.dailyamaderpatrika.com/2026/06/11/যুক্তরাষ্ট্রে-পৌঁছে-কড়া/
সংবাদ সংস্থা এপি জানিয়েছে, সোমবার অনুশীলনে ফেরার কথা থাকলেও নেইমার মাঠে না গিয়ে হাসপাতালে পরীক্ষা করিয়েছেন। এতে তার চোটের অবস্থা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। ব্রাজিলের কয়েকটি গণমাধ্যমের দাবি, দলের চিকিৎসকরা নকআউট পর্বের আগে নেইমারকে পুরোপুরি ফিট করে তুলতে চান। সে কারণে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/14/বিশ্বকাপ-উদ্বোধনী-অনুষ্ঠ/
উল্লেখ্য, নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। ম্যাচের আগে কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, নেইমার দ্রুত সুস্থ হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছেন এবং আগামী সপ্তাহে দলে ফেরার আশা করা হচ্ছে। এখন দেখার বিষয়, ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নকআউট পর্বের আগে পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে পারেন কি না।


























