তাড়াশে শ্রী শ্রী গোপাল দেব মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা ও আলোচনা
- আপডেট সময় : ০৯:৩১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের তাড়াশে শ্রী শ্রী লক্ষী নারায়ণ ও গোপাল দেব মন্দিরে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা আলোচনা সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে ।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/17/বিমানবন্দরে-যাওয়ার-পথে/
বুধবার (১৭ জুন) দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পাবনা সিরাজগঞ্জ বগুড়া জেলার ট্রাস্টি ও সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রশিক্ষক বিষয়ক সম্পাদক এবং সিরাজগঞ্জ জেলা দায়েরা জজ আদালতের আইনজীবী ইন্দ্রজিৎ সাহা।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/17/আলমডাঙ্গায়-প্রান্তিক-প-2/
প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসকন মন্দিরের সহ-সভাপতি শ্রী শ্রীমৎ ভক্তি বিনয় স্বামী মহারাজ। অত্র মন্দিরের সভাপতিত্ব করেন শ্রী শ্রী লক্ষী নারায়ণ ও গোপাল দেব মন্দিরের সভাপতি শিবেন্দ্র নাথ সরকার। সেবায়েত আশুতোষ সন্ন্যালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হিন্দু কল্যাণ ট্রাস্টের প্রতিনিধি উদয় পাল, মানবাধিকার সিরাজগঞ্জ শাখার সাংগঠনিক সম্পাদক অসিত কুমার, সিরাজগঞ্জ জেলার পুরোহিত সমিতির সহ-সভাপতি বিজন গোস্বামী, তপন পাল,সুব্রত দাস,সাংগঠনিক সম্পাদক গৌরাঙ্গ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র কর্মকার প্রমুখ। অত্র অনুষ্ঠানে ভোগানুষ্ঠান কীর্তন যজ্ঞানুষ্ঠান ভাগবতীয় আলোচনা করা হয়।




















