বিমানবন্দরে যাওয়ার পথে মাইক্রোবাস খালে, নারীর মৃত্যু: আহত ১০
- আপডেট সময় : ০৮:৩১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় বিমানবন্দরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস সড়কের পাশের খালে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ আরও ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর বউবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গীবাড়ী উপজেলার বজ্রযোগিনী এলাকার বাসিন্দা লিটনের দুবাই যাওয়ার কথা ছিল। তাঁকে বিদায় জানাতে পরিবারের সদস্য ও স্বজনদের নিয়ে বেলা সাড়ে ১১টার দিকে একটি মাইক্রোবাসে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন তারা।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/17/মৌলভীবাজার-ও-শ্রীমঙ্গলে/
পথে সিরাজদিখান উপজেলার কুসুমপুর বউবাজার এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে গাড়িটি যাত্রীসহ সড়কের পাশের খালে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নেন। খাল থেকে যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/17/ইউনিয়ন-পরিষদের-সেবার-মা/
এ ঘটনায় মমতাজ নামে এক নারী মারা যান। আহতদের মধ্যে নারী ও শিশুসহ ১০ জন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।























