আলমডাঙ্গা থানা বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার
জনবান্ধব পুলিশিং, মাদকমুক্ত সমাজ ও অপরাধ নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা
- আপডেট সময় : ০৩:৫৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে আলমডাঙ্গা থানা বার্ষিক পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।
বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) সকাল সাড়ে ৯টায় তিনি আলমডাঙ্গা থানায় পৌঁছালে থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন শাখা, দাপ্তরিক কার্যক্রম, মালখানা, হাজতখানা, ব্যারাক ও মেসের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/18/বৈরী-আবহাওয়ায়-দৌলতদিয়/
তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু ও সেবক। তাই পেশাদারিত্ব, সততা এবং দায়িত্বশীলতার সঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করে সাধারণ মানুষের আস্থা অর্জনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
পুলিশ সুপার মাদকমুক্ত সমাজ গঠন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে সকল পুলিশ সদস্যকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন। তিনি অপরাধপ্রবণ সড়কগুলোতে নিয়মিত পুলিশি টহল বৃদ্ধি, হোন্ডা মোবাইল টিমের কার্যক্রম শক্তিশালীকরণ, বিট পুলিশিং কার্যক্রম সম্প্রসারণ, ওয়ারেন্ট তামিল এবং নিয়মিত মামলার আসামি গ্রেফতারের বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/18/বাংলাদেশ-সেনাবাহিনী-দেশে/
এছাড়া মামলার দ্রুত ও যৌক্তিক সময়ে নিষ্পত্তি, বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের তথ্য হালনাগাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও চোরাচালান প্রতিরোধে সচেতনতামূলক ও আইনগত কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পুলিশ সদস্যদের কল্যাণের বিষয়েও বিশেষ গুরুত্ব দেন পুলিশ সুপার। তিনি থানার মেসে মানসম্মত খাবার সরবরাহ, ব্যারাকের পরিচ্ছন্নতা বজায় রাখা, দাপ্তরিক কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং প্রয়োজন অনুযায়ী ফোর্সের ছুটির ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/18/সংসদে-শহিদের-সন্তান-দা/
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বানী ইসরাইল। এছাড়াও থানার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, পুলিশ সুপারের এই বার্ষিক পরিদর্শন ও দিকনির্দেশনা আলমডাঙ্গা থানার কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং জনসেবার মান উন্নয়নের পাশাপাশি অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে।























