ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আগুন থেকে বাঁচতে ভবন থেকে ঝাঁপ, লখনৌতে নিহত ১১ আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য চোরাইকৃত মোটরসাইকেলসহ গ্রেফতার পদ্মা নদীতে চাঁদাবাজির সময় দুই যুবক আটক, নগদ টাকা ও ট্রলার জব্দ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফল, ৬০ দিনের রোডম্যাপে সমঝোতা: শেহবাজ শরিফ আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী বিতর্কের মুখে তিন ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর বিচারাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র: খন্দকার মোঃ আছাদুজ্জামান ২৩ জুন সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি নজরুল বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ মাদারীপুরে চলাচলের পথ বন্ধের অভিযোগে সরকারি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষের বিরুদ্ধে মামলা

আলমডাঙ্গায় মাদক সেবনকালে দুই যুবক গ্রেফতার

বশিরুল আলম, চুয়াডাঙ্গা সিনিয়র স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১২:৫৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনকালে দুই যুবককে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) শোভন কুমার কুন্ডু সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে আলমডাঙ্গা উপজেলার আনন্দধাম দাসপাড়া গ্রামের একটি সড়কে জনবিরক্তিকর অবস্থায় মাদক সেবনের সময় দুই ব্যক্তিকে আটক করা হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/19/দোয়ারাবাজারে-অসুস্থ-শিক/

গ্রেফতারকৃতরা হলেন— এরশাদপুর মাগুরাপাড়া গ্রামের আয়ুব আলীর ছেলে মো. সুরুজ (৩৫) এবং আনন্দধাম দক্ষিণপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. নাসিমুল ইসলাম (৩৫)।পুলিশ জানায়, আটককৃত দুই ব্যক্তি টাপেন্টাডল ট্যাবলেট সেবন করে জনসম্মুখে বিরক্তিকর আচরণ করছিলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাদের গ্রেফতার করা হয় এবং থানায় নিয়ে আসা হয়।এ ঘটনায় এসআই (নিঃ) শোভন কুমার কুন্ডু বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন। মামলাটি আলমডাঙ্গা থানার মামলা নং-১৭, তারিখ ১৮ জুন ২০২৬। মামলায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এর ৩৬(৫) ধারা প্রয়োগ করা হয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/19/কালিদাসপুর-সাদাব্রিজে-মৃ/

আলমডাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

আলমডাঙ্গায় মাদক সেবনকালে দুই যুবক গ্রেফতার

আপডেট সময় : ১২:৫৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬