ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

মানবেতর জীবনযাপন

কালিয়াকৈরে জলাবদ্ধতায় এখনও পাঁচ শতাধিক পরিবার পানিবন্দি

নাজমুল হক, কালিয়াকৈর, গাজীপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আষাঢ়ের টানা বর্ষণ ও অতিবৃষ্টিতে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ডাইনকিনি, হরতকিতলা, হরিণহাটি, বিশ্বাসপাড়া, হাবিবপুর, শিয়ালপাড়া, পূর্ব চান্দরা ও ছাপড়া মসজিদ এলাকাসহ অন্তত আটটি গ্রামে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

এতে এখনও প্রায় পাঁচ শতাধিক পরিবার পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকা, প্রাকৃতিক জলাধার সংরক্ষণে অবহেলা এবং বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা অকার্যকর থাকায় সামান্য বৃষ্টিতেই এসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। গত তিন দিনের টানা বৃষ্টিতে ঘরবাড়ি, দোকানপাট ও নিচু এলাকার বসতবাড়িতে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। এছাড়া স্থানীয় সড়ক তলিয়ে যাওয়ায় যাতায়াতেও ভোগান্তি বেড়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/19/দোয়ারাবাজারে-অসুস্থ-শিক/

গতকাল বৃষ্টিপাত কিছুটা কমে যাওয়ায় পৌরসভা সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে পানি নেমে গেলেও বিভিন্ন আবাসিক এলাকায় জলাবদ্ধতা পুরোপুরি দূর হয়নি। আজও থেমে থেমে বৃষ্টি হওয়ায় পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। বিশেষ করে বিশ্বাসপাড়া এলাকায় এখনও উল্লেখযোগ্য জলাবদ্ধতা বিরাজ করছে। কোথাও কোথাও বৈদ্যুতিক মোটর পাম্প দিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা করছেন স্থানীয়রা, আবার অনেক এলাকায় বাসিন্দারা নিজেরাই উদ্যোগ নিয়ে পানি সরানোর কাজ করছেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/19/আলমডাঙ্গায়-মাদক-সেবনকাল/

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, পৌর প্রশাসনের সব ইউনিট একযোগে জলাবদ্ধতা নিরসনে কাজ করছে। ইতোমধ্যে অনেক এলাকার পানি নেমে গেছে। যেসব স্থানে এখনও জলাবদ্ধতা রয়েছে, সেগুলো থেকেও আজকের মধ্যেই পানি নেমে যাবে বলে আশা করছি।

নিউজটি শেয়ার করুন

মানবেতর জীবনযাপন

কালিয়াকৈরে জলাবদ্ধতায় এখনও পাঁচ শতাধিক পরিবার পানিবন্দি

আপডেট সময় : ০১:০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬