মহিলাকে ধর্ষণে ধৃত পুণের ধর্মগুরু রাধেশ্যাম মিশ্র !
- আপডেট সময় : ১২:২৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
ভারতের মহারাষ্ট্রের প্রধান শহর পুণেতে এক স্বঘোষিত ধর্মগুরুর কুকীর্তির পর্দা ফাঁস। অভিযোগ, বেশ কয়েক বছর ধরে এক মহিলাকে গৃহবন্দি করে ধর্ষণ করেন তিনি। ওই মহিলার সঙ্গে তাঁর স্বামীর বিচ্ছেদ ও ঘটান। নিজেকে ঈশ্বরের অবতার বলে দাবি করা ” বাবার” নারকীয় অত্যাচারে অতিষ্ট হয়ে পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/18/কুয়েতে-মার্কিন-ঘাঁটিতে/
অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুণের ওয়াঘোলিতে উবালে নগর এলাকায় রাধেশ্যাম মিশ্র ওরফে রাধা মোহন মিশ্রর ” মডার্ন গুরুকুল” নামের একটি আশ্রম রয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, রাধেশ্যাম বছরের পর বছর ধরে মানুষকে প্রতারিত করে আসছিলেন। অভিযোগকারী মহিলা ২০১০ সালে তাঁর সংস্পর্শে আসেন। কার্যত, বন্দি, করে রাখেন মহিলাকে। ২০১০ থেকে ২০১৬ সালের মধ্যে মহিলাকে বেশ কয়েক বার ধর্ষণ করেন বলে অভিযোগ। সেই ঘটনার ভিডিও তুলে রাখতেন। সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে পরবর্তীকালে তাঁকে নানাভাবে নির্যাতন করতেন বলে দাবি।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/18/হিমাচল-প্রদেশে-গভীর-খাদে/
এছাড়াও মহিলাকে দিয়ে চুরি করা, কথা না শোনায় তাঁকে বিদ্যুতের শক দেওয়ার ও অভিযোগ উঠেছে। নিজেকে ঈশ্বরের অবতার বলেও দাবি করতেন রাধামোহন বাবা। এমনকি জোর করে নিজের প্রস্রাব খাওয়ান মহিলাকে। ভন্ডবাবার আশ্রমে অভিযান চালিয়ে ১২টি ল্যাপটপ, ১১টি মোবাইল ফোন, ১৯টি হার্ডডিস্ক, সাড়ে ৬ লক্ষ টাকা নগদ উদ্ধার করেছে পুলিশ। মডার্ন গুরুকুল এ মিলিছে সোনার গয়না, গর্ভনিরোধক ওষুধ, মাদক ও।
























