ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ নীলফামারীতে ভালো কাজের স্বীকৃতি পেলেন যাঁরা চুয়াডাঙ্গায় ২শ’ শিক্ষার্থীর হাতে বসুন্ধরা শুভসংঘের গাছের চারা আগুন থেকে বাঁচতে ভবন থেকে ঝাঁপ, লখনৌতে নিহত ১১

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন: ড.মঈন খান

নরসিংদী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৪৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শুক্রবার (১৯ জুন) দুপুরে পলাশ উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হল রুম, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করার লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে বীজ, চারা, সার, কৃষি প্রণোদনা, নগদ অর্থ, বৃক্ষরোপণ ও কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। উচ্চফলনশীল ধানের পাশাপাশি বিভিন্ন ফলজ ও বনজ গাছ রোপণের মাধ্যমে আগামী ৫ বছরের মধ্যে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বিএনপি নিয়েছে। যার মাধ্যমে দেশকে সুজলা-সুফলা করে পরিবেশগত বিপর্যয় রোধ করতে যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছে সরকার।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/20/জীবননগরে-আইসিটি-কর্মকর্ত/

এ সময় মঈন খান বলেন, দেশে কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন। দেশে যখন খাদ্যের অভাব ছিল, সেই সময় তিনি কৃষিকে আধুনিকায়ন করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তুলেছিলেন। অনুষ্ঠানে কৃষকদের উন্নত প্রযুক্তি ও পরিবেশবান্ধব নিরাপদ ফসল উৎপাদন বিষয়ে গুরুত্বারোপ এবং জ্ঞানভিত্তিক চাষাবাদে উদ্বুদ্ধ করতে কৃষকদের মাঝে উত্তম কৃষি চর্চা, ফল-সবজি উৎপাদনে মানদণ্ড নির্ধারণ, বাস্তবায়ন ও উচ্চফলনশীল ধানের জাত উন্নয়ন এবং কৃষি উদ্যোক্তা তৈরির বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে ড. মঈন খান উপজেলার বিভিন্ন কৃষকের মাঝে রোপা আমন ধান ও গ্রীষ্মকালীন মরিচের বীজ, সার, কীটনাশকসহ বিভিন্ন গাছের চারা ও নগদ অর্থ বিতরণ করেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/20/যশোরে-ফিড-মিল-ও-বিষাক্ত-পো/

অনুষ্ঠানে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজিজল হক, পলাশ উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক অধ্যাপক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি মোঃ আলম মোল্লা, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সালেহউদ্দিন, শারমিন আক্তারসহ কৃষি-কৃষাণি ও বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন: ড.মঈন খান

আপডেট সময় : ০২:৪৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬