ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আগুন থেকে বাঁচতে ভবন থেকে ঝাঁপ, লখনৌতে নিহত ১১ আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য চোরাইকৃত মোটরসাইকেলসহ গ্রেফতার পদ্মা নদীতে চাঁদাবাজির সময় দুই যুবক আটক, নগদ টাকা ও ট্রলার জব্দ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফল, ৬০ দিনের রোডম্যাপে সমঝোতা: শেহবাজ শরিফ আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী বিতর্কের মুখে তিন ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর বিচারাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র: খন্দকার মোঃ আছাদুজ্জামান ২৩ জুন সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি নজরুল বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ মাদারীপুরে চলাচলের পথ বন্ধের অভিযোগে সরকারি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষের বিরুদ্ধে মামলা

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:২৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তথ্যপ্রযুক্তি, সেমিকন্ডাক্টর শিল্প, শ্রমবাজার এবং বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার সকালে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/21/তিন-বিভাগে-৪৮-ঘণ্টায়-ভার/

সংবাদ সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় থেকে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি স্মরণ করেন।

তিনি বলেন, দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। বিশেষ করে তথ্যপ্রযুক্তি খাত, সেমিকন্ডাক্টর শিল্প, শ্রমবাজার সম্প্রসারণ এবং ব্যবসা-বাণিজ্যের সুযোগ বৃদ্ধির বিষয়ে দুই পক্ষ মতবিনিময় করেছে। প্রধানমন্ত্রী আরও জানান, বৈঠকে রোহিঙ্গা সংকটও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। তিনি বাংলাদেশের ওপর রোহিঙ্গা সংকটের চাপ ও উদ্বেগের বিষয়টি তুলে ধরে এ সমস্যা সমাধানে আন্তর্জাতিক জনমত গড়ে তুলতে মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন।

দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতেও বাংলাদেশ ও মালয়েশিয়া একসঙ্গে কাজ করবে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/21/প্রথম-বিদেশ-সফরে-আজ-মালয়/

বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/22/মালয়েশিয়ার-শ্রমবাজার-দ/

মধ্যাহ্নভোজের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সেখানে মালয়েশিয়ার খ্যাতিমান শিল্পীরা মালয় ও বাংলা ভাষায় গান পরিবেশন করেন। দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ এই সফরকে বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান

আপডেট সময় : ১২:২৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬