মুম্বইয়ের ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি, ২ জন নিহত
- আপডেট সময় : ০১:১২:৪০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
জন্মদিনের অনুষ্ঠান থেকে ফেরা পথে বিএমডব্লিউ দুর্ঘটনায় মৃত্যু হল ২ জনের।
রবিবার (২১ জুন) দুর্ঘটনাটি ঘটেছে মুম্বই সংলগ্ন বদলাপুরে মুম্বই- বদোদরা হাইওয়েতে। গাড়িতে সেই সময় ৩ জন ছিলেন। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। তৃতীয় জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/21/ময়নাগুড়িতে-দাঁড়িয়ে-থ/
জানা যায়, গাড়িটি মুম্বই – বদোদরা হাইওয়ে ধরে তিতওয়ালা থেকে বালোপুরের দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি বেশ দ্রুত গতিতেই চলছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় বিএমডব্লিউটি।
গাড়িটি এতটাই জোরে ধাক্কা মারে ডিভাইডারে যে তার অভিঘাতে সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। গাড়ির যন্ত্রাংশগুলি ও রাস্তার উপরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। দুর্ঘটনার পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় যোগেশ এবং রিকেবার। আনন্দকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ৩ জনই বদলাপুরের বাসিন্দা।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/21/তামিলনাড়ুর-কারখানায়-গ্/
বদলাপুর থানার স্টেশন হাউস অফিসার জানিয়েছেন, আপাতত দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। এই নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।























