ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০১:৪৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। রোববার বিকেল ৫টার দিকে রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক থেকে মিছিলটি শুরু হয়। পরে গুলশান-২ সার্কেল এলাকায় গিয়ে মিছিল শেষ হয়।

আয়োজকদের দাবি, দেশব্যাপী মিছিল, উসকানিমূলক কর্মকাণ্ড, প্রশাসনকে হুমকি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিক্ষোভ মিছিলে ঢাকায় অবস্থিত প্রায় ৪৫ থেকে ৫০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এতে নেতৃত্ব দেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু), সিনিয়র সহ-সভাপতি রিসালাত ইসলাম সজীবসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইউনিটের নেতারা।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/22/ডেপুটি-অ্যাটর্নি-জেনারেল/

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের নেতারা। ছাত্রদল সভাপতি মো. আবু হোরায়রা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড মোকাবিলায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অন্যদিকে সংগঠনের সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার বলেন, অতীতের স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি আর হতে দেওয়া হবে না। গণতন্ত্র, আইনের শাসন এবং জনগণের অধিকার রক্ষায় ছাত্রদল সবসময় সোচ্চার থাকবে বলেও তিনি মন্তব্য করেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/23/চোরাই-পথে-সার-পাচারকালে-আ/

সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক পরিবেশ এবং শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার পক্ষে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেন। রাজনৈতিক অঙ্গনে চলমান উত্তেজনার মধ্যে এই বিক্ষোভ কর্মসূচি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০১:৪৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬