আলমডাঙ্গা এক্সচেঞ্জপাড়া ঐক্য পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:১০:১২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে
পবিত্র মাহে রমজান উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক্সচেঞ্জপাড়া ঐক্য পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে আলমডাঙ্গা এক্সচেঞ্জ অফিস প্রাঙ্গণে আয়োজিত এ ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের সদস্য ও স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি–সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।দোয়া পরিচালনা করেন তামজিদ হাসান আবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সচেঞ্জপাড়া ঐক্য পরিষদের সভাপতি মোঃ নয়ন মিয়া, সাধারণ সম্পাদক মোঃ তৌহিদ হাসানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণি–পেশার গণ্যমান্য ব্যক্তিরা।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/10/কুষ্টিয়ার-কুমারখালীতে-অ/
উল্লেখ্য, সামাজিক সম্প্রীতি ও এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে ২০২৫ সালে আলমডাঙ্গার এক্সচেঞ্জপাড়ায় “এক্সচেঞ্জপাড়া ঐক্য পরিষদ” প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।




















