ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

আলমডাঙ্গায় কলা বিক্রেতার টাকা চুরির অভিযোগে দুইজন আটক, থানায় মামলা

বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা):
  • আপডেট সময় : ০১:৩৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে

কলা বিক্রেতার টাকা চুরির অভিযোগে দুইজন আটক

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকায় কলা বিক্রেতার নগদ টাকা চুরির অভিযোগে দুইজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।

এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী মোঃ মিনারুল ইসলাম (৬৪) আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের মৃত আপিল উদ্দিনের ছেলে। তিনি পাখিভ্যানে করে বিভিন্ন এলাকায় ঘুরে কলা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটের দিকে আলমডাঙ্গা পৌরসভার এ আর কমপ্লেক্সের সামনে পাকা রাস্তার পাশে পাখিভ্যানে কলা বিক্রি করছিলেন মিনারুল ইসলাম।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/14/আলমডাঙ্গায়-জাসাসের-উদ্য/

এ সময় কুষ্টিয়া জেলার মিরপুর থানার পোড়াদহ এলাকার স্বরূপকাঠি চকপাড়ার বাসিন্দা মোঃ আলাউদ্দিন ওরফে আলাল (৫৩) ও তার ছেলে মোঃ শাকিব (২৩) সেখানে আসে। অভিযোগে বলা হয়, আলাউদ্দিন কলা কেনার অজুহাতে মিনারুল ইসলামকে কথাবার্তায় ব্যস্ত রাখেন। সেই সুযোগে শাকিব পাখিভ্যানের হ্যান্ডেলে ঝোলানো প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে কলা বিক্রির নগদ ১ হাজার ৫১০ টাকা চুরি করে নেয়।

পরে বিষয়টি টের পেয়ে মিনারুল ইসলাম স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্ত দুজনকে আটক করেন এবং তাদের পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় বাদী মিনারুল ইসলামের অভিযোগের ভিত্তিতে মামলা নং-২১, তারিখ ১২ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, বাংলাদেশ দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আলমডাঙ্গায় কলা বিক্রেতার টাকা চুরির অভিযোগে দুইজন আটক, থানায় মামলা

আপডেট সময় : ০১:৩৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬