চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:২৬:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড যথাযথ শৃঙ্খলা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মার্চ ২০২৬) সকাল ৮টা ৩০ মিনিটে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এ প্যারেডে জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও সকল পদমর্যাদার অফিসার-ফোর্স অংশগ্রহণ করেন।
প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। তিনি অভিবাদন মঞ্চ থেকে সালামি গ্রহণ করেন এবং পরবর্তীতে প্যারেড পরিদর্শন করেন। প্যারেড পরিচালনায় অধিনায়কের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমান।প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার অংশগ্রহণকারী সদস্যদের শারীরিক সক্ষমতা, ড্রিল ও টার্নআউট গভীরভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় উত্তম পারফরম্যান্স প্রদর্শনকারী সদস্যদের জিএস (গুড সার্ভিসেস) মার্ক প্রদানসহ নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়, যা উপস্থিত পুলিশ সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/29/আলমডাঙ্গায়-আগাছানাশকের/
প্যারেড শেষে পুলিশ সুপার তার সন্তুষ্টি প্রকাশ করে বলেন, নিয়মিত প্রশিক্ষণ ও শৃঙ্খলার চর্চাই একটি দক্ষ ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে সহায়ক। তিনি উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ এবং খুলনা রেঞ্জের ডিআইজি’র গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন এবং তা যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সকল স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।




















