ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার

নরসিংদী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৪৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে

জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ তোফাজ্জল হোসেন মাস্টার। রাষ্টপতির আদেশক্রমে ৩১ মার্চ ২০২৬ তারিখে উপসচিব খন্দকার ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকগণ ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ৩ দ্বারা সংশোধিত জেলা পরিষদ আইন, ২০০০-এর সন্নিবেশিত ধারা ৮২ক(৩) অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তারা বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন। এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/31/ভারতের-বিহারে-মন্দিরে-পু/

তোফাজ্জল হোসেন মাস্টার নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থেকে দলীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তিনি নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা। এ নিয়োগকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তারা আশা করছেন, তার অভিজ্ঞতা, নেতৃত্ব ও দেশপ্রেম নরসিংদী জেলা পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনকল্যাণমুখী করে তুলবে।

নিউজটি শেয়ার করুন

নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার

আপডেট সময় : ০৫:৪৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬