কেরানিগঞ্জে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে ৫ মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৪:৪৪:১৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে
রাজধানীর পাশে কেরানিগঞ্জে গ্যাস লাইটার তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে কদমতলী এলাকায় এই আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণে কাজ শুরু করে দমকল বাহিনী।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/04/সরকারি-হাসপাতালে-সেবা-সং/
আগুনের তীব্রতা বেশি থাকায় একে একে মোট ৭টি ইউনিট অগ্নিনির্বাপণ কাজে অংশ নেয়। প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় দুপুর ২টা ৩০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। উদ্ধার অভিযানে ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/04/সিরাজগঞ্জে-রায়গঞ্জে-বিন/
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি এবং আগুন লাগার কারণও এখনো স্পষ্ট নয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন যাতে আশপাশে ছড়িয়ে না পড়ে সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হয় এবং তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং কারখানাটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।




















