ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

নীলফামারীতে হামের উপসর্গে ১১ দিনের নবজাতকের মৃত্যু

আরিফুল ইসলাম আরিফ, নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৩৯:২৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ১৬৭ বার পড়া হয়েছে

নীলফামারীতে হামের উপসর্গে ১১ দিনের নবজাতকের মৃত্যু

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর ডিমলা উপজেলায় হামের উপসর্গ নিয়ে মাত্র ১১ দিন বয়সী এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। রোববার (৫ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান।
মৃত শিশুটির নাম আফরিন জান্নাত। সে ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের খগারহাট এলাকার বাসিন্দা আবু বকর সিদ্দিকের কন্যা।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/05/অবহেলায়-মৃত্যুফাঁদ-আলম/

হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার দুপুরে হামের উপসর্গ নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় নবজাতকটিকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার দ্রুত অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে শিশুটির মৃত্যু হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/05/আলমডাঙ্গায়-জীবন-মৃত্যুর/

ডা. রাশেদুজ্জামান জানান, শিশুটি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিল। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি।এদিকে, এত অল্প বয়সী শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে হামের সম্ভাব্য সংক্রমণ নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রোগটির প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার পাশাপাশি সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নীলফামারীতে হামের উপসর্গে ১১ দিনের নবজাতকের মৃত্যু

আপডেট সময় : ০৫:৩৯:২৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬