ঢাকা ১০:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আগুন থেকে বাঁচতে ভবন থেকে ঝাঁপ, লখনৌতে নিহত ১১ আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য চোরাইকৃত মোটরসাইকেলসহ গ্রেফতার পদ্মা নদীতে চাঁদাবাজির সময় দুই যুবক আটক, নগদ টাকা ও ট্রলার জব্দ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফল, ৬০ দিনের রোডম্যাপে সমঝোতা: শেহবাজ শরিফ আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী বিতর্কের মুখে তিন ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর বিচারাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র: খন্দকার মোঃ আছাদুজ্জামান ২৩ জুন সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি নজরুল বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ মাদারীপুরে চলাচলের পথ বন্ধের অভিযোগে সরকারি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষের বিরুদ্ধে মামলা

মধ্যপ্রাচ্যের সংঘাতে নিহত প্রবাসী মামুনের মরদেহ দেশে পৌঁছেছে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:২০:২৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ দেশে পৌঁছেছে। সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে সকাল ৯টা ৪৫ মিনিটে মরদেহটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ এসে পৌঁছে। বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহটি গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী

পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, মধ্যপ্রাচ্যের সংঘাতে এখন পর্যন্ত ৭ জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ৪ জনের মরদেহ ইতোমধ্যে দেশে আনা হয়েছে এবং একজনকে পরিবারের সম্মতিতে সৌদি আরবে দাফন করা হয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/04/৬-১০-বছর-বয়সী-শিশুদের-জন/

মন্ত্রী আরও জানান, নিহতের পরিবারের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে দাফনের জন্য ৩৫ হাজার টাকা এবং তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। এছাড়া আর্থিক সহায়তা হিসেবে আরও ৩ লাখ টাকা প্রদান করা হবে। এ সময় বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকার জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

মধ্যপ্রাচ্যের সংঘাতে নিহত প্রবাসী মামুনের মরদেহ দেশে পৌঁছেছে

আপডেট সময় : ০১:২০:২৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬