সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা
- আপডেট সময় : ১২:০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ তফসিল ঘোষণা করেন ইসি সচিব আখতার আহমেদ। ঘোষণা অনুযায়ী, আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/07/আল্টিমেটামের-জায়গা-রাজপ/
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল। এরপর ২২ ও ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। বাতিল হওয়া মনোনয়নের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল এবং ২৭ ও ২৮ এপ্রিল সেই আপিল নিষ্পত্তি করা হবে। ২৯ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ৩০ এপ্রিল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/07/যশোরে-উলাশী-খাল-পুনঃখনন-উ/
এদিকে আসন বণ্টন অনুযায়ী, বিএনপি ও তাদের জোট পাচ্ছে ৩৬টি সংরক্ষিত আসন। অন্যদিকে জামায়াত-এনসিপি জোট পাচ্ছে ১৩টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্ধারিত রয়েছে একটি আসন। এ ছাড়া রুমিন ফারহানা কোনো জোটে থাকছেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন।




















