ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

রাজশাহীতে দোকান বন্ধের গণ বিজ্ঞপ্তি

মো: গোলাম কিবরিয়, রাজশাহী জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৩৬:২১ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে

রাজশাহীতে দোকান বন্ধের গণ বিজ্ঞপ্তি

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর জেলা ও মহানগরের সব শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধে গণবিজ্ঞপ্তি দিয়েছে জেলা প্রশাসক। রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম সই করা গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ এপ্রিল দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিবৃন্দের সাথে প্রধানমন্ত্রীর সভার সিদ্ধান্ত এবং মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক রাজশাহী জেলার সকল উপজেলা ও মহানগরে অবস্থিত শপিংমল, মার্কেট এবং দোকান সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা রাখা যাবে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/11/কালীগঞ্জে-পূর্ব-শত্রুতার/

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিলবোর্ডের বাতি আবশ্যিকভাবে সন্ধ্যা সাতটার মধ্যে বন্ধ করতে হবে। জেলার বিভিন্ন প্রান্তে চলমান বা অনুষ্ঠাতব্য মেলা বা বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান একই সময়ের মধ্যে বন্ধ করতে হবে। এ আদেশ ভঙ্গকারী সংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই এ বিষয়ে সকল সম্মানিত ব্যবসায়ীকে গণ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হলো ।

নিউজটি শেয়ার করুন

রাজশাহীতে দোকান বন্ধের গণ বিজ্ঞপ্তি

আপডেট সময় : ১০:৩৬:২১ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬