জুড়ীতে বিজিবির অভিযানে ইয়াবা, স্বর্ণের চেইন ও মোটরসাইকেলসহ দুই কারবারি আটক
- আপডেট সময় : ০১:০৪:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, স্বর্ণের চেইন ও একটি মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় বিজিবির ৫২ ব্যাটালিয়নের অধীন জুড়ী উপজেলার ফুলতলা বিওপির একটি নিয়মিত টহলদল সীমান্ত পিলার ১৮১৭ এর নিকটবর্তী এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন উপজেলার বটুলী গ্রামের মৃত শমশের আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম (৪৫) এবং একই গ্রামের মৃত ফাতির আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম (৪৩)।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/26/আলমডাঙ্গায়-জামায়াতের-স/
বিজিবি সূত্র জানায়, আটককৃতদের কাছ থেকে জব্দ করা মালামালের মোট সিজার মূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার ৬শ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারের সঙ্গে জড়িত। স্বর্ণের চেইন বিনিময়ের মাধ্যমে ভারত থেকে সমপরিমাণ ইয়াবা এনে দেশে বিক্রি করত তারা। বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আতাউর রহমান সুজন বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামি ও জব্দকৃত মালামাল জুড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজিবি জানিয়েছে।




















