ভিভিআইপি প্রটোকল ভেঙে অ্যাম্বুলেন্সকে অগ্রাধিকার দিলেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৩:৫৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
রাজধানীর সড়কে ভিভিআইপি বহরের প্রটোকল ভেঙে মানবিকতার নজির রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৬ মে) সকালে কারওয়ানবাজার এলাকায় তার গাড়িবহর চলার সময় একটি অ্যাম্বুলেন্সকে আগে যেতে দেওয়ার নির্দেশ দেন তিনি।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/06/সড়কে-বসবে-না-পশুর-হাট-নিয/
ঘটনাটি ঘটে সকাল ৯টার কিছু আগে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ানবাজার প্রান্তে। প্রধানমন্ত্রী সচিবালয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় বহরের পেছনে সাইরেন বাজিয়ে একটি অ্যাম্বুলেন্স দ্রুত এগোতে দেখা যায়। পরিস্থিতি বুঝে তিনি নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দেন যাতে অ্যাম্বুলেন্সকে অগ্রাধিকার দিয়ে পথ করে দেওয়া হয়। নির্দেশ পেয়ে সঙ্গে সঙ্গে বহরটি সরে দাঁড়ায় এবং অ্যাম্বুলেন্সটি নির্বিঘ্নে পার হয়ে যায়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/06/হামের-১৫-লাখ-ডোজ-ভ্যাকসিন/
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি ছিল সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত এবং ব্যতিক্রমধর্মী। সাধারণত ভিভিআইপি বহরের কারণে অন্যান্য যানবাহনকে অপেক্ষা করতে হয়, তবে এবার উল্টো চিত্র দেখা যায়।এ ঘটনাকে অনেকে একজন সরকারপ্রধানের মানবিক দৃষ্টান্ত হিসেবে দেখছেন, যেখানে জরুরি স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

























