ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
টেকনোলজিস্ট ছাড়াই পরীক্ষানিরীক্ষা, সাবেক কর্মীর সিল-স্বাক্ষর জাল করে রিপোর্ট! কালীগঞ্জে হতদরিদ্রদের মাঝে ফজলুল হক মিলন (এমপির) ভিজিএফ চাল বিতরণ আলমডাঙ্গা ইউএনও মিজ্ পান্না আক্তারকে আলমডাঙ্গা প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা দিনাজপুরে কলেজছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি কুড়িগ্রাম থেকে গ্রেফতার আইডিইবি দিনাজপুর জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন শিলচরের রামনগর আইএসবিটির সামনে ভয়াবহ দুর্ঘটনা, ১জন নিহত  কালীগঞ্জে জমি লিখে না দেওয়ায় বাবাকে হত্যা চেষ্টা, ছেলেসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ রাজশাহীতে ২ প্রতিষ্ঠানকে জরিমানা মহারাষ্ট্রে মন্দিরের দেয়াল ধসে ৬ জন নিহত  আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও টাপেন্টাডল উদ্ধার, গ্রেফতার ১

পলাশের ঘোড়াশালে রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নরসিংদী প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:৪৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে রেলওয়ের জমিতে গড়ে ওঠা প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। শনিবার (৯ মে)সকাল থেকে বিকেল পর্যন্ত ঘোড়াশাল পোস্ট অফিস রোড থেকে চামড়াবো এলাকা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে স্কেভেটর মেশিন দিয়ে দোকানপাট ও বসতঘরসহ অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।

বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল কুমার সাহা এবং পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাসরুর খানের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/10/ত্রিপুরায়-বিএসএফের-গুলি/

রেলওয়ের নরসিংদী জোনের কানুনগো সাজ্জাদুল ইসলাম জানান, ঘোড়াশাল রেলস্টেশনের পাশে প্রায় ২০ একর জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে দোকানপাট ও বসতঘর নির্মাণ করা হয়েছিল। একাধিকবার নোটিশ দেওয়ার পরও দখলদাররা স্থাপনা সরিয়ে নেয়নি। সরকারি নির্দেশনা অনুযায়ী ওই জমিতে কন্টেইনার ডিপো নির্মাণের পরিকল্পনা রয়েছে, তাই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/10/আলমডাঙ্গায়-মাদকবিরোধী-11/

অন্যদিকে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করে বলেন, পুনর্বাসনের কোনো ব্যবস্থা ছাড়াই হঠাৎ করে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে, ফলে তারা চরম বিপাকে পড়েছেন। অভিযান চলাকালীন রেলওয়ে কর্তৃপক্ষ, প্রশাসনিক কর্মকর্তা সহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী নির্যাতিত ছিল।

নিউজটি শেয়ার করুন

পলাশের ঘোড়াশালে রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট সময় : ১১:৪৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬