ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
প্রায় এক দশক পর চীন সফরে ট্রাম্প কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ, ঢাকায় প্রতি বর্গফুট ৬২–৬৭ টাকা তৃণমূলকে সক্রিয় করতে মাঠে ফিরছে বিএনপি, লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি শুরু এনসিপি নেতা সারজিস আলমকে নিয়ে সাবেক নেত্রীর কঠোর মন্তব্য সংসদের সফলতা নির্ভর করবে কার্যকারিতার ওপর: মঈন খান শ্বাশুরির পরকীয়া ফাস করায় গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে, স্বামী-শ্বাশুরি বাড়ি ছেড়ে উধাও রাজশাহীতে জম্বি মাদক আতঙ্ক বোদা উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী তালিকায় শিশির আসাদ দর্শনায় যুবদলের নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা চুয়াডাঙ্গা জেলা জিয়া মঞ্চের অর্থ সম্পাদক হলেন ইকরামুল হক সোহাগ

মোহাম্মদপুরে ৯ হত্যা মামলায় তাপস-নানকসহ ২৮ জনের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক মেয়র শেখ ফজলে নূর তপস ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন। একই সঙ্গে আগামী ৮ জুন সাক্ষ্যগ্রহণ ও সূচনা বক্তব্যের দিন ধার্য করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/10/চিন্ময়-কৃষ্ণ-দাসকে-জামি/

আদালতে উপস্থিত চার আসামিকে অভিযোগ পড়ে শোনানো হলে তারা নিজেদের নির্দোষ দাবি করেন এবং ন্যায়বিচার চান। মামলায় গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা। অন্যদিকে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ একাধিক সাবেক পুলিশ কর্মকর্তা পলাতক রয়েছেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/10/তুরস্ক-সফরে-যুব-ও-ক্রীড়া/

প্রসিকিউশনের দাবি, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর পরিকল্পিতভাবে গুলি চালানো হয়। এতে মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফাইয়াজসহ ৯ জন নিহত হন এবং আহত হন আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

মোহাম্মদপুরে ৯ হত্যা মামলায় তাপস-নানকসহ ২৮ জনের বিচার শুরু

আপডেট সময় : ০৩:০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬