ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
প্রায় এক দশক পর চীন সফরে ট্রাম্প কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ, ঢাকায় প্রতি বর্গফুট ৬২–৬৭ টাকা তৃণমূলকে সক্রিয় করতে মাঠে ফিরছে বিএনপি, লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি শুরু এনসিপি নেতা সারজিস আলমকে নিয়ে সাবেক নেত্রীর কঠোর মন্তব্য সংসদের সফলতা নির্ভর করবে কার্যকারিতার ওপর: মঈন খান শ্বাশুরির পরকীয়া ফাস করায় গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে, স্বামী-শ্বাশুরি বাড়ি ছেড়ে উধাও রাজশাহীতে জম্বি মাদক আতঙ্ক বোদা উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী তালিকায় শিশির আসাদ দর্শনায় যুবদলের নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা চুয়াডাঙ্গা জেলা জিয়া মঞ্চের অর্থ সম্পাদক হলেন ইকরামুল হক সোহাগ

পানির সংকট নিরসনে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করলেন ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর ঢাকা-১৫ আসনের বিভিন্ন এলাকায় তীব্র পানি সংকট নিরসনে ভুক্তভোগী জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার রাত ৮টার দিকে মনিপুর, কাজীপাড়া, ইব্রাহিমপুর ও কাফরুল এলাকার বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/07/বিজেপির-জয়ে-বিএনপি-নেতা/

সভায় এলাকাবাসী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পানির তীব্র সংকটে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। গোসল, রান্না এমনকি দৈনন্দিন প্রয়োজনীয় কাজেও চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। ভুক্তভোগীদের দাবি, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর থেকে সংকট আরও প্রকট আকার ধারণ করেছে। কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেন, স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে কৃত্রিম সংকট তৈরি করতে পারে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/10/মোহাম্মদপুরে-৯-হত্যা-মাম/

ডা. শফিকুর রহমান এলাকাবাসীর বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, ইতোমধ্যে ওয়াসার এমডির সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে। পাশাপাশি জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করলে প্রধানমন্ত্রীও সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবেন বলে আশ্বাস দিয়েছেন। মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগর নেতারাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

পানির সংকট নিরসনে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করলেন ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ১১:১৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬