ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ নীলফামারীতে ভালো কাজের স্বীকৃতি পেলেন যাঁরা চুয়াডাঙ্গায় ২শ’ শিক্ষার্থীর হাতে বসুন্ধরা শুভসংঘের গাছের চারা আগুন থেকে বাঁচতে ভবন থেকে ঝাঁপ, লখনৌতে নিহত ১১

১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর চালু করা হবে বলে জানিয়েছেন জহির উদ্দিন স্বপন।মঙ্গলবার তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই টার্মিনাল চালুর লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি ও কার্যক্রম এগিয়ে চলছে। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, দেশে বর্তমানে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশের বাজারে তা সহনীয় পর্যায়ে রাখা হয়েছে।

হামের বিস্তার নিয়ে কথা বলতে গিয়ে তথ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের উদাসীনতার কারণে পরিস্থিতি জটিল হয়েছে এবং এর খেসারত জনগণকে দিতে হচ্ছে। তিনি জানান, বর্তমান সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় টিকা সংগ্রহ করেছে এবং শিগগিরই হেলথ কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে।

গণমাধ্যম খাত নিয়ে তিনি বলেন, বর্তমানে গণমাধ্যম ব্যবস্থাপনায় এক ধরনের অরাজকতা বিরাজ করছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে। আগামী জুনের মধ্যে একটি কমিটি গঠন এবং জুলাইয়ের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে।এছাড়া আগামী এক বছরের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনার কথাও জানান তথ্যমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

আপডেট সময় : ০১:০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬