কুষ্টিয়ার খোকসায় বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত
- আপডেট সময় : ০২:৩০:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/21/গ্রেপ্তারের-পর-বরখাস্ত-শ/
শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে খোকসা উপজেলার শিমুলিয়া দক্ষিণ কুঠিপাড়া মসজিদের সামনে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে পাংশাগামী একটি ড্রামট্রাক এবং রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষ হলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের একটি পুকুরে পড়ে যায়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/21/আলমডাঙ্গায়-মাদকবিরোধী-15/
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে ১০ থেকে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের পরিবেশ বিরাজ করছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।




















