ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

ট্যাংক বিস্ফোরণের আশঙ্কায় এলাকা ছাড়ছে বাসিন্দারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে একটি রাসায়নিক ট্যাংক বিস্ফোরণের আশঙ্কায় প্রায় ৪০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণে অবস্থিত গার্ডেন গ্রোভ শহরে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির বরাতে জানা যায়, পরিস্থিতিকে বর্তমানে “সংকটজনক” হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/20/এয়ার-ইন্ডিয়ার-ড্রিমলাই/

স্থানীয় ফায়ার কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার জিকেএন অ্যারোস্পেস নামের একটি উৎপাদন কারখানায় ৩৪ হাজার গ্যালন ধারণক্ষমতার একটি ট্যাংকে থাকা মিথাইল মেথাক্রাইলেট নামের দাহ্য রাসায়নিক থেকে বাষ্প বের হতে শুরু করে। এই রাসায়নিকটি মূলত প্লাস্টিক উৎপাদনে ব্যবহৃত হয়। অরেঞ্জ কাউন্টি ফায়ার অথরিটি জানিয়েছে, শুক্রবার পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। যদিও এখন পর্যন্ত কোনো সক্রিয় গ্যাস লিক বা বিষাক্ত ধোঁয়ার মেঘ দেখা যায়নি, তবুও ট্যাংকটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/21/কাছাড়ের-সোনাবাড়িঘাট-বা/

কর্মকর্তারা আশঙ্কা করছেন, ট্যাংকটি যেকোনো সময় বিকল হয়ে বিস্ফোরিত হতে পারে। এ কারণে আশপাশের বাসিন্দাদের দ্রুত এলাকা ত্যাগ করে নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা নিজেদের জীবন ও সম্পদ নিয়ে আতঙ্কে রয়েছেন। সম্ভাব্য বিস্ফোরণের ঘটনায় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে এলাকায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাংক বিস্ফোরণের আশঙ্কায় এলাকা ছাড়ছে বাসিন্দারা

আপডেট সময় : ০২:৩৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬