ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

চুয়াডাঙ্গায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গাঃ
  • আপডেট সময় : ১০:৪২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফৌজদারি বিচারব্যবস্থার কার্যক্রম আরও গতিশীল, সমন্বিত ও জনবান্ধব করতে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স। বিচার বিভাগ, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত এ সভায় মামলা নিষ্পত্তির গতি বৃদ্ধি, সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, তদন্ত কার্যক্রমে সমন্বয় এবং আদালত সংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

গতকাল শনিবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে জেলা জজ আদালত ভবন চত্বরে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাজাহান আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/24/রাজশাহীতে-চাহিদা-বাড়ছে/

সভায় সর্বশেষ সভার কার্যবিবরণী অনুমোদন, পূর্ববর্তী সিদ্ধান্তের বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা, সমন জারি, গ্রেফতারি ও হুলিয়া পরোয়ানা তামিল, মামলার সাক্ষী উপস্থিতকরণ, আদালত ও আদালত চত্বরে সাক্ষীদের নিরাপত্তা, তদন্তে প্রতিবন্ধকতা দূরীকরণ, ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্ট দ্রুত প্রাপ্তি, মালখানা থেকে সময়মতো আলামত উপস্থাপন, বিচারাধীন আসামিদের আদালতে হাজিরকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে করণীয়, জব্দকৃত আলামতের নিষ্পত্তি ও ধ্বংস, পুলিশ রিমান্ড ও ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতারের ক্ষেত্রে আপিল বিভাগের নির্দেশনা প্রতিপালন, পারিবারিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং অপরাধী সংশোধন ও পুনর্বাসনে প্রবেশন কার্যক্রম জোরদারের বিষয়েও মতবিনিময় করা হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/24/দর্শনা-থানা-পুলিশের-হাতে/

প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম বলেন, “আজকের সভায় সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাকে আশাবাদী করেছে। ফৌজদারি বিচারব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সবাই এখানে উপস্থিত রয়েছেন। বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা উঠে এসেছে। সেগুলো সমাধানে অবশ্যই উদ্যোগ নেওয়া হবে।” তিনি আরও বলেন, “আমাদের দরজা আপনাদের জন্য সবসময় খোলা। যার যে সমস্যা, আমাদের কাছে আসবেন, পরামর্শ নেবেন। আমরাও আপনাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করবো। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ‘সবার আগে বাংলাদেশ’— এই চেতনা ধারণ করেই দায়িত্ব পালন করতে হবে।”

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/24/আলমডাঙ্গায়-উপজেলা-আইন-শ-2/

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার রুহুল কবীর খান। তিনি বিচার বিভাগ ও পুলিশের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরান পনি ও মোস্তফা কামাল, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লাভলী নাজনীন, এমও (ডিসি) ডা. শামীমা ইয়াসমিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর মারুফ সারোয়ার বাবু, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক এএইচএম কামরুজ্জামান খান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান, জেলা প্রশাসনের কর্মকর্তা ছানোয়ার হোসেন, এসআই মোর্শেদ আলম, পুলিশ পরিদর্শক ইকরাম হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর আমিরুল ইসলাম, দর্শনা থানার ওসি হিমেল রানা, জীবননগর থানার ওসি সেলিমান শেখ, দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন, চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক বিকাশ সরকারসহ বিচার বিভাগ, পুলিশ প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

চুয়াডাঙ্গায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৪২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬