ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেপ্তার

মোহাম্মদ আহসান হাবিব, সিনিয়র স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১২:৫০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত বিশেষ অভিযানে জেলার সদর, ডাসার ও কালকিনি থানা এলাকা থেকে ৯৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা পৃথক তিনটি অভিযান পরিচালনা করে এ সাফল্য অর্জন করেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/04/পুলিশের-অভিযানে-ছিনতাই-হ/

ডিবি সূত্রে জানা যায়, ২ জুন রাত ৮টা ৫০ মিনিটে মাদারীপুর সদর মডেল থানার পৌর এলাকার হরি কুমারিয়া লে. ফারুক সড়কের হাফিজ টি স্টোরের সামনে অভিযান চালিয়ে মিজানুর রহমান হাওলাদার ওরফে মেজর (৫৪), আরাফাত খান এবং রুবেল মুন্সী (৪৯)-কে আটক করা হয়। তাদের কাছ থেকে মোট ৫৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬২ হাজার টাকা। এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তার মিজানুর রহমানের বিরুদ্ধে ৬টি, আরাফাত খানের বিরুদ্ধে ১টি এবং রুবেল মুন্সীর বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/04/এতিম-শিশুদের-মুখে-হাসি-ফু/

অপরদিকে, একই দিন রাত ১১টা ৫০ মিনিটে ডাসার থানার ভাঙ্গা ব্রিজ আটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। এ ঘটনায় ডাসার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মহসিন মাতুব্বরের বিরুদ্ধে ২টি, এমারত ফকিরের বিরুদ্ধে ৩টি এবং রাজিব বেপারীর বিরুদ্ধে ১টি পূর্ব মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/04/যৌতুকের-দাবিতে-গৃহবধূ-নি/

এদিকে, ৩ জুন ভোর সাড়ে ৩টার দিকে কালকিনি থানার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে সোহেল সরদার (৩৮)-কে গ্রেপ্তার করা হয়। তার শয়নকক্ষ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। পুলিশ জানায়, সোহেল সরদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বের ১৪টি মামলা রয়েছে। মাদারীপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজ ও অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৫০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬