ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের জন্য গৌরবময় এক কূটনৈতিক অর্জনের পর দেশে ফিরেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমান

বৃহস্পতিবার সকালে দেশে ফেরেন তিনি। এর আগে গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটে ৯৯ ভোট পেয়ে সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে অনুষ্ঠিত ভোটে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আন্দ্রেয়াস এস কাকোরিস। তিনি পান ৯১ ভোট।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/03/তিন-দিনের-সফরে-ঢাকায়-আসছ/

এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পদে নির্বাচিত হওয়ার জন্য গত কয়েক মাস ধরে বাংলাদেশ ব্যাপক কূটনৈতিক প্রচারণা চালিয়ে আসছিল। সেই প্রচেষ্টার সফল পরিণতি হিসেবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক ফোরামের নেতৃত্বে জায়গা করে নিল বাংলাদেশ। ড. খলিলুর রহমান এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন। তিনি এ পদে স্থলাভিষিক্ত হচ্ছেন Annalena Baerbock-এর।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/03/প্রতিটি-মানুষের-কথা-চিন্/

এ অর্জনের মাধ্যমে ৪০ বছর পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে বসছে বাংলাদেশের কোনো প্রতিনিধি। এর আগে ১৯৮৬ সালে ৪১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী। বিশ্লেষকদের মতে, এই নির্বাচন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক গ্রহণযোগ্যতা, আস্থা এবং সক্রিয় ভূমিকার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। একই সঙ্গে বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার সুযোগও আরও বিস্তৃত হলো।

নিউজটি শেয়ার করুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান

আপডেট সময় : ১২:১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬