ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ নীলফামারীতে ভালো কাজের স্বীকৃতি পেলেন যাঁরা চুয়াডাঙ্গায় ২শ’ শিক্ষার্থীর হাতে বসুন্ধরা শুভসংঘের গাছের চারা আগুন থেকে বাঁচতে ভবন থেকে ঝাঁপ, লখনৌতে নিহত ১১ আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য চোরাইকৃত মোটরসাইকেলসহ গ্রেফতার পদ্মা নদীতে চাঁদাবাজির সময় দুই যুবক আটক, নগদ টাকা ও ট্রলার জব্দ

মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে দুই কারবারি গ্রেপ্তার, উদ্ধার ৬১৬ পিস ইয়াবা

মোহাম্মদ আহসান হাবিব, সিনিয়র স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৩:৪৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুরে মাদক নির্মূলে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬১৬ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৯ হাজার ৬৩৭ টাকা উদ্ধার করা হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/06/হাসপাতালের-জমি-রক্ষায়-ঐ/

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের রাজধরদী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এর নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন এসআই মেহেদী ও এএসআই মনিরুজ্জামানসহ পুলিশের একটি দল।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধরদী এলাকার রহমান বেপারীর বাড়ির সামনের সড়কে অভিযান চালিয়ে এনায়েত বেপারী (৩০)কে গ্রেপ্তার করা হয়। তিনি আব্দুর রহমান বেপারীর ছেলে এবং রাজধরদী গ্রামের বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ৫০৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/06/আলমডাঙ্গা-প্রেসক্লাবে-মে/

একই অভিযানে দিয়াপাড়া গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম (৩২), পিতা কালু বেপারীকে গ্রেপ্তার করা হয়। তার দেহ তল্লাশি করে ১০৭ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৯ হাজার ৬৩৭ টাকা উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, বর্তমান জেলা পুলিশ সুপার দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলার কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/06/বহুমাত্রিক-লেখক-সংগঠক-না/

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে সদর থানা সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে দুই কারবারি গ্রেপ্তার, উদ্ধার ৬১৬ পিস ইয়াবা

আপডেট সময় : ০৩:৪৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬