ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত ইউপি চেয়ারম্যানের কিশোরগ্যাং কর্তৃক হামলার শিকার চ্যানেল ওয়ান’র রিপোর্টার অপু রংপুর নগরজুড়ে ঝুলন্ত অবৈধ তারের জঞ্জাল, নানা ঝুঁকিসহ ভয়ংকর দুর্ঘটনার আশংকা নান্দাইলে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ওয়ালীউল্লাহর মতবিনিময় সভা রায়গঞ্জে সোনাখাড়া ইউনিয়নে টিআর-কাবিটা-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ  ময়নাগুড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা বাসের ! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৫

বহুমাত্রিক লেখক সংগঠক নাজমুল হুদার জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:১৯:১৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নান্দনিক গদ্যশৈলী ও অনুপ্রেরণামূলক লেখালেখির জন্য সুপরিচিত লেখক, সংগঠক নাজমুল হুদার জন্মদিন আজ। এইদিনে তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা আজমপুর পুর গ্রামে জন্মগ্রহণ করেন। জন্ম-জেলার সাহিত্যানুকূল পরিবেশ ও পারিবারিক উৎসাহে বাল্যবেলায় থেকেই তিনি লেখালেখি, সামাজিক উদ্যোগ ও সাংগাঠনিক কর্মকান্ডে সক্রিয় ছিলেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/05/রাজধানীর-পূরবী-মার্কেটে/

ছাত্রাবস্থায় অংশ নিয়েছেন জাতীয় টেলিভিশন বিতর্কে; যুক্ত ছিলেন বেতার অনুষ্ঠান উপস্থাপনা ও ক্যাম্পাস সাংবাদিকতায়। পড়াশোনার পাট চুকিয়ে কর্পোরেট প্রশিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। বর্তমানে কর্মরত আছেন বাংলাদেশ ব্যাংকে। পেশাগত দায়িত্বে পালনের পাশাপাশি তিনি বাংলাদেশ ব্যাংক সাহিত্যকর্মীদের সংগঠন ‘অধিকোষের’ সাধারণ সম্পাদক, উদ্যোক্তা উন্নয়ন ও অনুপ্রেরণামূলক পত্রিকা মাসিক ‘স্বপ্নশীলন’ এর প্রধান সম্পাদক ও বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম, ঢাকা এর যুগ্মপ্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

এছাড়া বিতর্ক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশ বাংলাদেশ (এনডিএফ বিডি) এর কো-চেয়ারম্যান ও বাংলাদেশ ইউথ অরগানাইজেশন ফর স্কিল ডেভেলপমেন্ট (বিইওএসডি) এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/05/ফেরিতে-ওঠার-সময়-নিয়ন্ত/

লেখালেখি, সম্পাদনা ও সাংগাঠনিক কর্মকান্ড ছাড়াও নাজমুল হুদা বিভিন্ন সংস্থা, সংঘ ও অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের একাধিক সেশন, সেমিনার ও কর্মশালায় অতিথি বক্তা হিসেবে অংশ নিয়েছেন। যুক্তিবোধের জাগরণ ও আত্মিক উৎকর্ষ সাধনে তার সৃজনশীল প্রয়াস, উদ্বুদ্ধকরণ উদ্যোগ ও অনুপ্রেরণামূলক লেখালেখি সমাদৃত ও প্রশংসিত হয়েছে।

ক্যারিয়ার ক্যারিশমা, এক্স ফ্যাক্টর, বিজ্ঞান বিভ্রাট, জিনিয়াস জিসান, বিতকে হাতেখর্ড়ি, অনূর্ধ ঊনিশ, প্যাসিভ পুরুষসহ তাঁর লেখা বইগুলো ইতোমধ্যে বেশ পরিচিতি ও পাঠপ্রিয়তা পেয়েছে। ‘শুদ্ধতা ও সুস্থতায় গড়ে উঠুক আস্থার পৃথিবী’ জন্মদিনে এই প্রত্যাশা জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বহুমাত্রিক লেখক সংগঠক নাজমুল হুদার জন্মদিন আজ

আপডেট সময় : ০১:১৯:১৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬