ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ নীলফামারীতে ভালো কাজের স্বীকৃতি পেলেন যাঁরা চুয়াডাঙ্গায় ২শ’ শিক্ষার্থীর হাতে বসুন্ধরা শুভসংঘের গাছের চারা আগুন থেকে বাঁচতে ভবন থেকে ঝাঁপ, লখনৌতে নিহত ১১ আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য চোরাইকৃত মোটরসাইকেলসহ গ্রেফতার পদ্মা নদীতে চাঁদাবাজির সময় দুই যুবক আটক, নগদ টাকা ও ট্রলার জব্দ

চুয়াডাঙ্গা জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক লুৎফুন নাহার

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গাঃ
  • আপডেট সময় : ০৩:১২:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গা জেলা কারাগারের সার্বিক পরিবেশ, বন্দীদের জীবনমান ও প্রশাসনিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব লুৎফুন নাহার।

সোমবার (০৮ জুন ২০২৬) নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে তিনি জেলা কারাগারে উপস্থিত হয়ে বিভিন্ন সেল ঘুরে দেখেন এবং বন্দীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বন্দীদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও দৈনন্দিন জীবনযাত্রার বিষয়ে খোঁজখবর নেন। বন্দীদের বক্তব্য মনোযোগ সহকারে শুনে গ্রহণযোগ্য সমস্যাগুলোর দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/08/চুয়াডাঙ্গায়-ইয়াবা-ও-ন/

পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের অভ্যন্তরীণ শৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও খাদ্য ব্যবস্থাপনা নিয়েও খোঁজ নেন। তিনি কারাগারে বন্দীদের মানবিক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এছাড়াও তিনি জেলা কারাগারে অনুষ্ঠিত বিভিন্ন মাসিক ও ত্রৈমাসিক কমিটির কার্যক্রম পর্যালোচনা করেন। কারাগারের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছ রাখতে বিভিন্ন রেজিস্টার যাচাই করেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/08/চাকরিচ্যুতির-প্রতিবাদে-র/

পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, কারাগার শুধু শাস্তি প্রদানের স্থান নয়, এটি সংশোধন ও মানবিক পুনর্বাসনের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বন্দীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিতের পাশাপাশি আইনানুগ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে।এ সময় জেলা কারাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

চুয়াডাঙ্গা জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক লুৎফুন নাহার

আপডেট সময় : ০৩:১২:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬