ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

আলমডাঙ্গায় অবৈধ মাটি বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অভিযান

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গাঃ
  • আপডেট সময় : ১০:৩৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দীর্ঘদিন ধরে চলা অবৈধ মাটি কাটা ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের বহিঃপ্রকাশ ঘটেছে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে। উপজেলার বেলগাছি মাঠে অবৈধভাবে এক্সেভেটর দিয়ে মাটি উত্তোলন ও বিক্রির দায়ে বাবু নামের এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত বাবু উপজেলার বাদেমাজু গ্রামের আইয়ুব ম্যালথার ছেলে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, কৃষিজমির মাটি কেটে বিক্রির মাধ্যমে পরিবেশ ও আবাদি জমির ব্যাপক ক্ষতি হচ্ছিল। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হলে প্রশাসনের নজরে আসে ঘটনাটি।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/09/ভুয়া-এএসপি-পরিচয়ে-প্রত/

সংবাদ পেয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনুর আক্তার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে মাটি খননের সত্যতা পাওয়া গেলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন (সংশোধিত) ২০২৩-এর আওতায় অভিযুক্ত বাবুকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/09/অপসাংবাদিকতা-ও-হলুদ-সাংব/

অভিযান চলাকালে আলমডাঙ্গা থানার এসআই শোভনের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ মাটি কাটা ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের এমন পদক্ষেপে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে এবং কৃষিজমি রক্ষায় আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আলমডাঙ্গায় অবৈধ মাটি বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অভিযান

আপডেট সময় : ১০:৩৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬