আড়াইহাজারে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম
- আপডেট সময় : ১২:৩১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ৮৩২ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ জেলাধীন আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের অধিনস্থ রাধানগর বাজারের আব্দুর রাজ্জাক মোল্লা নামের এক সার ব্যবসায়ীকে চাঁদার দাবিতে কুপিয়ে ও হাতুরি দিয়ে মারাত্মকভাবে জখমের অভিযোগ পাওয়া গেছে।
অদ্য ১০-০৬-২০২৬ইং রোজ বুধবার সকাল ৮ ঘটিকার সময় রাধানগর বাজারে এই ঘটনা ঘটে| স্থানীয় সূত্রে জানা গেছে কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন চৌধুরী সালামতের দুই ছেলে সুজন ও সাজ্জাদ, কালাপাহাড়িয়া গ্রামের শুক্কুরের ছেলে বাবু গাজী, খলিলের ছেলে শাহজালাল এবং একই গ্রামের কামালসহ একদল সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে সার ব্যবসায়ী আব্দুর রাজ্জাক মোল্লার নিকট ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছিল।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/11/চুয়াডাঙ্গায়-অস্বাস্থ্/
রাজ্জাক মোল্লা চাঁদার টাকা দিতে আপত্তি করিলে পর উপরে উল্লেখিত সন্ত্রাসীরা অদ্য তারিখে রাধানগর বাজারে তার সারের দোকানের সামনে তার উপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে রাজ্জাকের মাথায় ও হাতে-পায়ে মারাত্মক জখম করে। অপরাধীদের নেতা ছালামতের মোবাইলে কল দিলে এই বিষয়ে জিজ্ঞাসা করিলে সে লাইন কেটে দেয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/11/রূপগঞ্জে-বিপুল-পরিমাণ-মা/
আড়াইহাজার থানার তদন্তকারী কর্মকর্তা সবজেল হোসেন জানান আমরা এ ব্যপারে কোন লিখিত অভিযোগ পাইনি, পাইলে যথাযথ ব্যবস্থা গ্রহন করিব।


















