ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

মেসির ছবি, আর্জেন্টিনার পতাকা: বাংলাদেশের সড়কে ব্যতিক্রমী বাস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৫৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে সমর্থকদের উন্মাদনা। কেউ বাড়ির ছাদে উড়াচ্ছেন প্রিয় দলের পতাকা, কেউ সাজাচ্ছেন নিজের এলাকা। তবে শেরপুরের নালিতাবাড়ীতে এক আর্জেন্টিনা সমর্থক ফুটবলপ্রেমের প্রকাশ ঘটিয়েছেন একেবারেই ভিন্নভাবে। পুরো একটি যাত্রীবাহী বাস সাজিয়েছেন আর্জেন্টিনার পতাকার আদলে। আর সেই বাস এখন হয়ে উঠেছে স্থানীয়দের আকর্ষণের কেন্দ্রবিন্দু।

বিশ্বকাপ মানেই আবেগ, উন্মাদনা আর প্রিয় দলকে ঘিরে ব্যতিক্রমী সব আয়োজন।সেই উন্মাদনায় এবার নতুন মাত্রা যোগ করেছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পরিবহন ব্যবসায়ী ও মাকসিম ট্রাভেলসের স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া মাকসিম। নিজের প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করতে তিনি পুরো একটি যাত্রীবাহী বাস সাজিয়েছেন নীল-সাদা রঙে। বাসটির গায়ে শোভা পাচ্ছে বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির বিশাল প্রতিকৃতি।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/11/গভীর-রাতে-বর্জ্য-ব্যবস্থ/

দূর থেকে দেখলে মনে হয়, যেন আর্জেন্টিনা দলের জার্সি সড়কে ছুটে চলছে।তবে শুধু আর্জেন্টিনার প্রতি ভালোবাসাই নয়, দেশের প্রতিও নিজের আবেগ প্রকাশ করেছেন তিনি। বাসটির মাঝামাঝি অংশে স্থান পেয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা। বড় করে লেখা হয়েছে— ‘সবার আগে বাংলাদেশ’। বাসটি সড়কে নামার পর থেকেই পথচারী, যাত্রী এবং ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে। অনেকে বাসটির সঙ্গে ছবি তুলছেন, কেউ ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন।

স্থানীয় আর্জেন্টিনা সমর্থকরা বলছেন, পতাকা টাঙানো কিংবা বাড়ি সাজানোর ঘটনা প্রায়ই দেখা যায়। কিন্তু একটি যাত্রীবাহী বাসকে পুরোপুরি আর্জেন্টিনার রঙে সাজিয়ে তোলার ঘটনা সত্যিই ব্যতিক্রম। স্থানীয়দের মতে, বিশ্বকাপকে ঘিরে এমন উদ্যোগ এলাকায় উৎসবের আমেজ তৈরি করেছে। প্রতিদিন নালিতাবাড়ী থেকে রাজধানী ঢাকায় যাতায়াত করা বাসটি এখন শুধুই পরিবহন নয়, ফুটবলপ্রেমীদের জন্য একটি বিশেষ আকর্ষণেও পরিণত হয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/11/মিরপুরে-চলন্ত-বাইকারের-ম/

বাসটির মালিক গোলাম কিবরিয়া মাকসিম বলেন, ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনা দলের সমর্থক। বিশ্বকাপকে সামনে রেখে ফুটবলপ্রেমীদের মধ্যে আনন্দ ছড়িয়ে দিতেই এমন উদ্যোগ নিয়েছেন তিনি। তার ভাষায়, ফুটবল মানুষকে একত্রিত করে। দল ভিন্ন হতে পারে, কিন্তু খেলাধুলার আনন্দ সবার জন্য। আর তাই আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি বাংলাদেশের প্রতি শ্রদ্ধাও তুলে ধরা হয়েছে বাসটিতে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/11/সীমান্তে-জিরো-টলারেন্স/

বিশ্বকাপের আগে শেরপুরের এই ব্যতিক্রমী বাস এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয়। অনেকের মতে, এটি শুধু একটি বাস নয়, বরং ফুটবলপ্রেম আর দেশপ্রেমের এক অনন্য প্রতীক। বিশ্বকাপের উন্মাদনা যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে সমর্থকদের সৃজনশীল আয়োজন। আর সেই তালিকায় নতুন সংযোজন শেরপুরের আর্জেন্টিনা রঙে সাজানো এই বাস, যা ইতোমধ্যেই হয়ে উঠেছে ফুটবল উৎসবের এক চলমান প্রতীক।

নিউজটি শেয়ার করুন

মেসির ছবি, আর্জেন্টিনার পতাকা: বাংলাদেশের সড়কে ব্যতিক্রমী বাস

আপডেট সময় : ১১:৫৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬