একদিনের সফরে কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট সময় : ১১:১৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
একদিনের সরকারি সফরে কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এর আগে সকাল ৯টা ১০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস উইং সফরের বিষয়টি নিশ্চিত করেছে।
পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী কক্সবাজার পৌঁছে সড়কপথে চকরিয়ার পিএমখালী এলাকায় যান প্রধানমন্ত্রী। সেখানে পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনের পাশাপাশি মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে তার।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/13/গোয়ালন্দে-স্কুলছাত্রীক/
সফরে আরও কয়েকটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কক্সবাজারবাসীর দীর্ঘদিনের দাবি পেকুয়া পৌরসভা এবং মাতামুহুরী নতুন উপজেলার ভিত্তিপ্রস্তরও স্থাপন করার কথা রয়েছে। দিনের দ্বিতীয়ার্ধে চকরিয়া বাস টার্মিনালে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় অংশ নেবেন তিনি। পরে একটি সুধী সমাবেশেও যোগ দেওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/13/আলমডাঙ্গায়-মাদকবিরোধী-18/
এছাড়া কক্সবাজারের গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পগুলোর মধ্যে মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শনের কর্মসূচিও রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম কক্সবাজার সফর। দিনের সব কর্মসূচি শেষে রাতের ফ্লাইটে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।




















