ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

নান্দাইলে যোগাযোগমূলক ইংরেজি কোর্স চালু করছেন ব্র্যাক

আঃ হান্নান আল আজাদ, নান্দাইল প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৩৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের নান্দাইল উপজেলার উদংমধুপুর উচ্চ বিদ্যালয়ে “সাবলীল ইংরেজি, উজ্জ্বল ভবিষ্যৎ” স্লোগানকে সামনে রেখে ব্র্যাক (BRAC) ও ইংলিশ টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ETAB)-এর যৌথ উদ্যোগে যোগাযোগমূলক ইংরেজি শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স (এসএসএফ) প্রকল্পের আওতায় সোমবার (১৬ জুন) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদংমধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্র্যাকের রিজিওনাল ম্যানেজার (আরএম), ময়মনসিংহ-২, মো. আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার (দাবি) মাহবুবুর রহমান, এরিয়া ম্যানেজার (প্রগতি) মো. জহুরুল ইসলাম এবং বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল শাখার সভাপতি আঃ হান্নান আল আজাদ।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/17/চুয়াডাঙ্গা-সদর-হাসপাতা-4/

এরিয়া ম্যানেজার, স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স (এসএসএফ-দাবি) রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রোগ্রাম অফিসার, স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স (এসএসএফ-দাবি) কামরুজ্জামান, শাখা ব্যবস্থাপক (দাবি) শাহাদাৎ রাব্বানী এবং ব্র্যাক প্রশিক্ষক শামিমা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে মো. আমজাদ হোসেন বলেন, “সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত এই যোগাযোগমূলক ইংরেজি শিক্ষা কার্যক্রম পর্যায়ক্রমে নান্দাইল উপজেলার সকল সরকারি ও বেসরকারি উচ্চ বিদ্যালয়ে চালু করা হবে। আজ উদংমধুপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থীকে নিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।”

তিনি আরও বলেন, “এই কর্মসূচির মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষ করে তোলা, যাতে তারা শিক্ষাজীবন ও কর্মজীবনে ভাষাগত প্রতিবন্ধকতার সম্মুখীন না হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট অ্যাকাউন্ট চালু করা হয়েছে, যার মাধ্যমে প্রয়োজন হলে শিক্ষা ঋণের সুবিধাও দেওয়া হবে। উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থীরাও এ সুবিধা পাবে। এছাড়া এ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বই, খাতা, ব্যাগসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ করবে ব্র্যাক।”

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/17/মাদারীপুর-পৌরসভার-১১০-কো/

তিনি জানান, আগামী কিছু দিনের মধ্যেই আচারগাঁও ভাষা সৈনিক খালেদ নওয়াজ খান উচ্চ বিদ্যালয়েও এ কর্মসূচি চালু করা হবে।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম ফকির বলেন, “সপ্তাহে একদিন, প্রতি শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শিক্ষার্থীদের ইংরেজি ক্লাস নেওয়া হবে। শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষ করে তোলার লক্ষ্যে এটি একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। ব্র্যাকের এ বিনামূল্যের শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

নান্দাইলে যোগাযোগমূলক ইংরেজি কোর্স চালু করছেন ব্র্যাক

আপডেট সময় : ১১:৩৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬