ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

জীবননগরে ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযান

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:
  • আপডেট সময় : ০৪:৫৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/18/আলমডাঙ্গায়-দুর্নীতিবির/

অভিযানকালে বাজারে পণ্যের মূল্যতালিকা ও বীজ বিপণন কার্যক্রমসহ বিভিন্ন বিষয় তদারকি করা হয়। তদারকির সময় মূল্যতালিকা হালনাগাদ না রাখার অভিযোগে মো. আশরাফুল হকের আশরাফুল স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।এ ছাড়া বীজের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ না থাকায় মো. আব্দুল হাকিমের জয়া বীজ ভান্ডারকে ৭ হাজার টাকা এবং বৈধ ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে মো. আব্দুল আলীমের এরিন চাউল ঘরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/18/অসুস্থ-মাকে-দেখতে-বাড়ি-ফ/

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এসব অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে। অভিযানে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান শেষে ব্যবসায়ীদের উদ্দেশে কঠোর নির্দেশনা দেওয়া হয়। তাদের মূল্যতালিকা নিয়মিত হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি করা এবং মেয়াদোত্তীর্ণ, মানহীন পণ্য, ঔষধ, বীজ ও শিশু খাদ্য বিক্রি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/18/সিরাজগঞ্জে-১৫৯০-পিস-ইয়া/

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বাজারে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। জনস্বার্থে বাজার মনিটরিং কার্যক্রম আরও জোরদার করার কথাও তারা উল্লেখ করেন।স্থানীয় সচেতন মহল এ ধরনের অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছে।

তাদের মতে, নিয়মিত তদারকি অব্যাহত থাকলে বাজারে অনিয়ম কমবে, ব্যবসায়ীদের মধ্যে জবাবদিহিতা বাড়বে এবং ভোক্তারা ন্যায্য মূল্যে নিরাপদ পণ্য ক্রয়ের সুযোগ পাবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জীবননগরে ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযান

আপডেট সময় : ০৪:৫৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬