ঢাকা ১২:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত

মহারাষ্ট্রে ভক্তদের উপর ভেঙে পড়ল মন্দিরের ছাদ, মৃত অন্তত ৫

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:২৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহারাষ্ট্রে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মন্দিরের ছাদ। নিচে তখন ভিড় জমিয়ে ছিলেন ভক্তরা। শনিবার (২০ জুন) মর্মান্তিক ঘটনাটি ঘটল ভারতের মহারাষ্ট্রের পরবানি জেলায়।

জানা যায়, যশওয়াড়ি মারুতি মন্দিরে একটি ছাদ তৈরির কাজ চলছিল। এদিন সেটাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। প্রাথমিকভাবে অনুমান, ধ্বংসাবশেষ চাপা পড়ে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। অন্তত ৪০ জন ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে বলে অনুমান। প্রতিদিনের তুলনায় সেদিন অনেক বেশি ভক্ত ভিড় জমিয়ে ছিলেন। দুপুর ৩টা ৩০ মিনিটে হঠাৎ হুড়মুড়িয়ে মন্দিরের ছাদ ভেঙে পড়ে।

জানা যায়, মন্দির সংলগ্ন এলাকায় চলছিল ছাদ তৈরির কাজ। মন্দিরকে কেন্দ্র করে চারদিক দিয়ে ছাদ তৈরি হচ্ছিল। নির্মীয়মাণ সেই ছাদই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভক্তদের মাথার উপর। অন্তত ৩০ থেকে ৪০ জনের উপর ছাদ ভাঙে। সকলেই চাপা পড়েন ধ্বংসাবশেষের তলায়।

দুর্ঘটনার খবর পেয়েই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ। জেলা প্রশাসন, পুলিশ, উদ্ধারকারী দল সকলেই ঘটনাস্থলে পৌঁছায়। মন্দির কর্তৃপক্ষের তরফে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

মহারাষ্ট্রে ভক্তদের উপর ভেঙে পড়ল মন্দিরের ছাদ, মৃত অন্তত ৫

আপডেট সময় : ০৫:২৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬