মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৪১:৩২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
‘করব মোরা ফল চাষ সংরক্ষণ করব বারো মাস,’
এ স্লোগানে জামালপুরের মাদারগঞ্জে জাতীয় ফলমেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/21/ইউপি-চেয়ারম্যানের-কিশোর/
রোববার দুপুরে মাদারগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়। এ সময় মাদারগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ ওসি স্নেহাশিষ রায়, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরি তানিয়া মৌ, সমাজসেবা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম খালেক, ইউআরসি অফিসার আনোয়ার হোসেন, উপজেলা দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা গোলাম হোসেন, পৌর বিএনপি সেক্রেটারি খালেদ মাসুদ তালুকদার সোহেল, তথ্য আপা দিপা খাতুন, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির ও মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ সহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মীবৃন্দ,কৃষক-কৃষাণীবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/21/রংপুর-নগরজুড়ে-ঝুলন্ত-অব/
পরে দেশীয় ফলের জাতীয় ফল মেলা-২০২৬ এর পরিদর্শন করেন অতিথিবৃন্দরা।


















