ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আগুন থেকে বাঁচতে ভবন থেকে ঝাঁপ, লখনৌতে নিহত ১১ আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য চোরাইকৃত মোটরসাইকেলসহ গ্রেফতার পদ্মা নদীতে চাঁদাবাজির সময় দুই যুবক আটক, নগদ টাকা ও ট্রলার জব্দ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফল, ৬০ দিনের রোডম্যাপে সমঝোতা: শেহবাজ শরিফ আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী বিতর্কের মুখে তিন ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর বিচারাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র: খন্দকার মোঃ আছাদুজ্জামান ২৩ জুন সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি নজরুল বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ মাদারীপুরে চলাচলের পথ বন্ধের অভিযোগে সরকারি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষের বিরুদ্ধে মামলা

বিতর্কের মুখে তিন ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মোহাম্মদ আহসান হাবিব, সিনিয়র স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৫:৩৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ি ও তাঁর দুই ছেলের নামের সঙ্গে মিল রেখে নামকরণ করা বগুড়ার তিনটি নবগঠিত ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বগুড়ার জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে লিখিত নির্দেশনা পাঠানো হয়েছে।

বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারের স্বাক্ষরিত চিঠিতে শিবগঞ্জ উপজেলার নবগঠিত ‘মীরবাড়ি’ ইউনিয়ন এবং মোকামতলা উপজেলার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/22/নজরুল-বিশ্ববিদ্যালয়ে-গা/

জেলা প্রশাসক বলেন, “প্রধানমন্ত্রী শুক্রবার টেলিফোনে প্রথমে সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দেন। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো লিখিত চিঠিতে মীরবাড়ি ইউনিয়নের নাম পরিবর্তনের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়।”

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, বিতর্কিত তিনটি নাম বাতিল করে স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে নতুন নাম নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও ভৌগোলিক পরিচয়কে অগ্রাধিকার দেওয়া হবে। নাম পুনর্নির্ধারণের জন্য নতুন করে গণশুনানির আয়োজন করা হবে বলেও জানা গেছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/22/মাদারীপুরে-চলাচলের-পথ-বন/

গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসনের প্রকাশিত গেজেটে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে চারটি নতুন ইউনিয়ন গঠনের ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে শিবগঞ্জ উপজেলায় একটি ইউনিয়নের নাম রাখা হয় ‘মীরবাড়ি’ এবং মোকামতলা উপজেলায় তিনটি ইউনিয়নের নাম নির্ধারণ করা হয় ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’।

নতুন ইউনিয়নগুলোর নাম ঘোষণার পরপরই ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয় বিষয়টি। কারণ ‘মীরবাড়ি’ হলো স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম, আর ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ তাঁর দুই ছেলের নাম। সরকারি প্রশাসনিক ইউনিটের নামকরণে ব্যক্তিগত ও পারিবারিক পরিচয়ের প্রভাব রয়েছে—এমন অভিযোগ তুলে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/22/6438/

সমালোচনার মুখে অবশেষে তিন ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হলো। সংশ্লিষ্টরা মনে করছেন, স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে ইতিহাস ও ঐতিহ্যনির্ভর নামকরণ প্রশাসনিক স্বচ্ছতা ও জনআস্থাকে আরও সুদৃঢ় করবে।

নিউজটি শেয়ার করুন

বিতর্কের মুখে তিন ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৫:৩৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬