ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী বিতর্কের মুখে তিন ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর বিচারাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র: খন্দকার মোঃ আছাদুজ্জামান ২৩ জুন সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি নজরুল বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ মাদারীপুরে চলাচলের পথ বন্ধের অভিযোগে সরকারি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষের বিরুদ্ধে মামলা ধেমাজিতে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাহন, এসবিআই ব্যাংকের ২ কর্মী নিহত  সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ সাইফুল্লাহ হত্যাকাণ্ডে বিক্ষোভ, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ৩০ জুন

সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৪১:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সাঘাটায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যার ঘটনায় রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির।রোববার রাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা। পরে মিছিলটি শাহবাগে গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, দীর্ঘদিন একসঙ্গে আন্দোলন করলেও ক্ষমতায় এসে বিএনপি খুনের রাজনীতির পথ বেছে নিয়েছে। তিনি অভিযোগ করেন, এই ধারা অব্যাহত থাকলে জনগণ তা মেনে নেবে না। সাদ্দাম বলেন, সাইফুল্লাহ বারীর খুনিদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় ছাত্রসমাজ রাজপথে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/21/গুলিবিদ্ধ-বিএনপি-কর্মী-ন/

তিনি আরও বলেন, ক্ষমতার অপব্যবহার, সন্ত্রাস, চাঁদাবাজি ও রাজনৈতিক সহিংসতার মাধ্যমে কোনো দল দীর্ঘদিন টিকে থাকতে পারে না। রাজনৈতিক দলগুলোকে জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান তিনি। সমাবেশে ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদও বক্তব্য দেন। তিনি সাইফুল্লাহ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি করেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/22/সাইফুল্লাহ-হত্যাকাণ্ডে-ব/

উল্লেখ্য, রোববার বিকেলে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষে ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী নিহত হন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে বিক্ষোভ ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।হত্যাকাণ্ডের পর থেকে আইনশৃঙ্খলা বাহিনী জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

আপডেট সময় : ০৩:৪১:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬