ঢাকা ১০:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আগুন থেকে বাঁচতে ভবন থেকে ঝাঁপ, লখনৌতে নিহত ১১ আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য চোরাইকৃত মোটরসাইকেলসহ গ্রেফতার পদ্মা নদীতে চাঁদাবাজির সময় দুই যুবক আটক, নগদ টাকা ও ট্রলার জব্দ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফল, ৬০ দিনের রোডম্যাপে সমঝোতা: শেহবাজ শরিফ আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী বিতর্কের মুখে তিন ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর বিচারাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র: খন্দকার মোঃ আছাদুজ্জামান ২৩ জুন সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি নজরুল বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ মাদারীপুরে চলাচলের পথ বন্ধের অভিযোগে সরকারি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষের বিরুদ্ধে মামলা

আগুন থেকে বাঁচতে ভবন থেকে ঝাঁপ, লখনৌতে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:২২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনৌতে একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সোমবার আলিগঞ্জ এলাকার একটি বহুতল ভবনে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটির প্রথম তলায় একটি কোচিং সেন্টার পরিচালিত হচ্ছিল। সেখানে আগুন লাগার পর মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতা বাড়তে থাকলে অনেকেই প্রাণ বাঁচাতে জানালা দিয়ে বের হয়ে ভবন থেকে লাফ দেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ভাঙা জানালা দিয়ে বের হয়ে কার্নিশ ধরে ঝুলে থাকার চেষ্টা করছেন। পরে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/22/ইরান-যুক্তরাষ্ট্র-আলোচনা/

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আগুন লাগা ভবনটি তিন তলা ছিল এবং ওপরের অংশে আগুন ছড়িয়ে পড়ার পর অনেক মানুষ ভেতরে আটকা পড়ে যান। তাদের মধ্যে শিক্ষার্থীও ছিলেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার অভিযান শুরু করে। ঘটনাস্থল পরিদর্শন করেন উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/22/ধেমাজিতে-নিয়ন্ত্রণ-হারি/

এদিকে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও বিষয়টি তদন্ত করছে কর্তৃপক্ষ। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আগুন থেকে বাঁচতে ভবন থেকে ঝাঁপ, লখনৌতে নিহত ১১

আপডেট সময় : ০৬:২২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬