ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি

খেলা ডেস্ক:
  • আপডেট সময় : ০১:৩৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপের মঞ্চে আরেকটি ইতিহাস লিখলেন লিওনেল মেসি। পেনাল্টি মিস দিয়ে ম্যাচ শুরু করলেও শেষ পর্যন্ত জোড়া গোল করে আর্জেন্টিনাকে ২-০ ব্যবধানে জয় এনে দেন এই মহাতারকা।

সোমবার ডালাসে অনুষ্ঠিত ‘জে’ গ্রুপের ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হয় আর্জেন্টিনা। ম্যাচের শুরুতেই গোলের সুযোগ পায় আলবিসেলেস্তেরা। ৯ মিনিটে লাওতারো মার্তিনেজকে ফাউল করলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। তবে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। এটি ছিল বিশ্বকাপে তার তৃতীয় পেনাল্টি মিস। এর আগে ২০১৮ সালে আইসল্যান্ড এবং ২০২২ সালে পোল্যান্ডের বিপক্ষেও পেনাল্টি মিস করেছিলেন তিনি।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/20/৬৫-সেকেন্ডের-গোলেই-কুপোক/

তবে হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের ৩৮ মিনিটে ফাকুন্দো মেদিনার ক্রস থেকে থিয়াগো আলমাদার ডামি পেরিয়ে বাঁ পায়ের দুর্দান্ত শটে জাল খুঁজে নেন মেসি। এই গোলেই তিনি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ড গড়েন। প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে অস্ট্রিয়া সমতায় ফেরার চেষ্টা করলেও আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ দুর্দান্ত সেভে দলকে রক্ষা করেন। এরপর ম্যাচের যোগ করা সময়ে আবারও জ্বলে ওঠেন মেসি। কাউন্টার অ্যাটাক থেকে তৈরি হওয়া আক্রমণে প্রথম শটটি প্রতিহত হলেও ফিরতি বলে জটলার মধ্য থেকে অসাধারণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/21/গোলের-বন্যায়-ভাসছে-বিশ্/

জোড়া গোলের এই ম্যাচে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা আরও বাড়িয়ে নেন আর্জেন্টাইন অধিনায়ক। একই সঙ্গে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ডও ছাড়িয়ে যান তিনি। এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষে উঠে গেছে আর্জেন্টিনা। অন্যদিকে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়া।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি

আপডেট সময় : ০১:৩৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬