ঢাকা ০১:০২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত

রেফারির রুম বিতর্কে অভিযোগমুক্ত লিওনেল মেসি

খেলা ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৪৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ১০৩ বার পড়া হয়েছে

রেফারির রুম বিতর্কে অভিযোগমুক্ত লিওনেল মেসি

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেজর লিগ সকারে বিতর্কেই জড়িয়ে পড়েছিলেন লিওনেল মেসি। ২০২৬ মৌসুমের প্রথম ম্যাচে হারের পর তাকে তেড়ে ঢুকতে দেখা যায় রেফারিদের রুমে। তা সমালোচনার জন্ম দেয়। তবে সেই ঘটনায় তদন্ত হলেও নিয়ম ভাঙেননি বলে জানিয়েছে মেজর লিগ সকার কর্তৃপক্ষ।ভিডিওটি প্রকাশ করে সিনতেসিস দেপোর্তেস। সেখানে দেখা যায়, ইন্টার মিয়ামির সতীর্থ লুইস সুয়ারেজ মেসিকে একটি রুমে ঢুকতে বাধা দিচ্ছেন। মেসি সুয়ারেজের হাত ছাড়িয়ে এগিয়ে যান। আট সেকেন্ড পর আবার দেখা যায় তিনি সতীর্থদের সঙ্গে ড্রেসিংরুমের দিকে হাঁটছেন।

এমএলএসের এক মুখপাত্র দ্য অ্যাথলেটিককে জানান, ভিডিওতে যে দরজা দেখা গেছে সেটি রেফারিদের রুম নয়। মেসি কোনো নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেননি। ২০২৩ সালে প্লে-অফ ম্যাচের পর রেফারিদের রুমে ঢোকার অভিযোগে ম্যাট মিয়াজগা-কে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল। তবে মেসির ক্ষেত্রে এমন কিছু হয়নি।

রেফারিকে ঘিরে এর আগে কখনও শাস্তি পাননি মেসি। তবে গত গ্রীষ্মে এমএলএস অল-স্টার ম্যাচে না খেলায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তিনি। গত মৌসুমে প্রতিপক্ষের মুখ ও মাথায় হাত দেওয়ার নিয়ম ভাঙার কারণে তাকে জরিমানাও করা হয়েছিল। এদিকে মৌসুমের প্রথম ম্যাচে ইন্টার মিয়ামি ৩-০ গোলে হেরেছে লস অ্যাঞ্জেলেস এফসির কাছে। আগামী রোববার তারা ঘরের মাঠে খেলবে অরল্যান্ডো সিটির বিপক্ষে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রেফারির রুম বিতর্কে অভিযোগমুক্ত লিওনেল মেসি

আপডেট সময় : ০২:৪৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬