ঢাকা ০১:০২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত

তদন্ত শেষে অভিযোগমুক্ত মেসি, এমএলএসের আনুষ্ঠানিক ঘোষণা

খেলা ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৮২ বার পড়া হয়েছে

তদন্ত শেষে অভিযোগমুক্ত মেসি

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লস অ্যাঞ্জেলেসের ঐতিহাসিক এল এ মেমোরিয়াল কলিসিয়ামে ইন্টার মায়ামি ও লস অ্যাঞ্জেলেস এফসির ম্যাচ শেষ হওয়ার পর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসি কিছু সময়ের জন্য ম্যাচ কর্মকর্তাদের দিকে হেঁটে যাচ্ছেন। মুহূর্তেই শুরু হয় জল্পনা। অভিযোগ ওঠে, তিনি নাকি অনুমতি ছাড়া রেফারিদের লকার রুমে প্রবেশ করেছেন।

বিষয়টি নজরে নেয় মেজর লিগ সকার। দীর্ঘ পর্যালোচনার পর অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা দিল লিগ। মেসি কোনো নিয়ম ভঙ্গ করেননি। এমএলএস এক বিবৃতিতে জানায়, ঘটনাটি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়েছে। ভিডিও ফুটেজ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলার পর নিশ্চিত হওয়া গেছে, মেসি যে অংশ দিয়ে হেঁটেছেন সেটি লিগের দৃষ্টিতে নিষিদ্ধ এলাকা ছিল না। তিনি যে দরজা দিয়ে প্রবেশ করেছিলেন, সেটি রেফারিদের লকার রুমের দরজা ছিল না। ফলে লিগ নীতিমালা ভঙ্গের প্রশ্নই ওঠে না। বিষয়টি এমএলএস ডিসিপ্লিনারি কমিটির কাছেও পাঠানো হচ্ছে না। এলএএফসির কাছে ইন্টার মায়ামির বড় হারের ম্যাচ শেষে ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকে ধারণা করেন, রেফারিং নিয়ে অসন্তোষ থেকেই মেসির এমন পদক্ষেপ।

তবে ইন্টার মায়ামির প্রধান কোচ হাভিয়ের মাসচেরানো স্পষ্টভাবে জানান, ম্যাচ চলাকালীন বা শেষে মেসিকে তিনি বিচলিত দেখেননি। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘না, আমি এমন কিছু দেখিনি। ম্যাচ শেষ হওয়ার পর আমি সরাসরি ড্রেসিংরুমে চলে যাই।’ এমএলএসের এই সিদ্ধান্তে স্পষ্ট হয়েছে, পুরো ঘটনাটি ছিল ভুল বোঝাবুঝির ফল। ভিডিওতে যে দৃশ্য দেখা গিয়েছিল, তা বাস্তব পরিস্থিতির সম্পূর্ণ প্রতিফলন ছিল না। লিগের তদন্ত প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট সংস্থার আনুষ্ঠানিক ব্যাখ্যা বিতর্ককে আনুষ্ঠানিকভাবে শেষ করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তদন্ত শেষে অভিযোগমুক্ত মেসি, এমএলএসের আনুষ্ঠানিক ঘোষণা

আপডেট সময় : ০৩:১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬