ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

২৫ বছর বয়সে না ফেরার দেশে ব্রাজিলিয়ান কনটেন্ট ক্রিয়েটর মারিয়া রিতা

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:২৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ১৬৮ বার পড়া হয়েছে

২৫ বছর বয়সে না ফেরার দেশে ব্রাজিলিয়ান কনটেন্ট ক্রিয়েটর মারিয়া রিতা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাজিলিয়ান তারকা কনটেন্ট ক্রিয়েটর মারিয়া রিতা রদ্রিগেস দা সিলভা আর নেই। গত ২১ ফেব্রুয়ারি আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। মৃত্যুর মাত্র দুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন একটি সানগ্লাসসহ ছবি পোস্ট করেছিলেন মারিয়া রিতা। হঠাৎ তার মৃত্যুর খবরে অনুরাগী ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

মার্কিন ম্যাগাজিন পিপল এর প্রতিবেদনে জানানো হয়, টিকটকে মারিয়া রিতার ফলোয়ার ছিল ৬৫ হাজারের বেশি এবং ইনস্টাগ্রামে ১১ হাজারেরও বেশি। তিনি মূলত মেকআপ পণ্যের রিভিউ ও টিউটোরিয়ালসহ ফ্যাশন ও সৌন্দর্যবিষয়ক কনটেন্ট তৈরি করতেন। অল্প সময়ের মধ্যেই এসব কনটেন্টের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার মৃত্যুতে সহকর্মী কনটেন্ট ক্রিয়েটর ও ঘনিষ্ঠ বন্ধু লুয়ানা লিলিয়ান ইনস্টাগ্রামে শোক প্রকাশ করেন। এক শ্রদ্ধাঞ্জলিতে তিনি লেখেন, তিনি ছিলেন মনোমুগ্ধকর একজন মানুষ। তার উপস্থিতিতেই একটি ঘর আলোকিত হয়ে উঠত।

আরেক বন্ধু লিভিয়া ইঙ্গিত দিয়েছেন, মারিয়া রিতার মৃত্যু ছিল সম্পূর্ণ আকস্মিক। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, মৃত্যুর আগের দিনও তারা একসঙ্গে স্টুডিওতে কাজ করেছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা করেছিলেন। লিভিয়া লেখেন, তুমি চলে যাওয়ার ২৪ ঘণ্টাও হয়নি। ১০ বছরের এই বন্ধুত্ব আর কখনো আগের মতো থাকবে না। মারিয়া রিতার ইনস্টাগ্রাম স্টোরিজে শেয়ার করা তথ্য অনুযায়ী, ২২ ফেব্রুয়ারি তার শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা এবং পরদিন ব্রাজিলের সাও বার্নাডো দো ক্যাম্পো শহরে দাফন সম্পন্ন করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২৫ বছর বয়সে না ফেরার দেশে ব্রাজিলিয়ান কনটেন্ট ক্রিয়েটর মারিয়া রিতা

আপডেট সময় : ০৪:২৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬